ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

পেছাল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শুরু ১৪ মার্চ

ছবি: সংগ্রহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিদ্ধান্ত ছিল, আগামী ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সূচি পরিবর্তন করে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিষয় : এসএসসি পরীক্ষা ২০২৭ সালের পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পেছাল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শুরু ১৪ মার্চ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিদ্ধান্ত ছিল, আগামী ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সূচি পরিবর্তন করে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x