ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

মির্জাখীল দরবার শরীফে ওরস শুরু আজ, থাকছে নানা ধর্মীয় আয়োজন

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন ভক্ত ও আশেকানরা। ছবি: সংগ্রহ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফে হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.)-এর প্রথম ওরস শরীফ ও ওফাত দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শুরু হয়েছে। ১৪ থেকে ১৬ অক্টোবর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এ আয়োজন চলবে।

ওরস উপলক্ষে দরবার শরীফে পবিত্র কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং তাঁর জীবন, আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অবদান নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশ থেকে মুরিদান, ভক্ত ও আশেকানদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়াহর অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ও প্রধান মারকায হিসেবে পরিচিত মির্জাখীল দরবার শরীফ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দরবারটিতে নিয়মিত মাসিক ও দৈনিক ফাতেহা, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ ও সামা মাহফিল অনুষ্ঠিত হয়।

দরবার শরীফের আধ্যাত্মিক শিক্ষায় আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন, পীর-মুর্শিদের নির্দেশনা অনুসরণ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের আশা, তিন দিনব্যাপী ওরস শরীফের মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবসেবার চেতনা আরও সুদৃঢ় হবে।

Image

বিষয় : চট্টগ্রাম সুফিবাদ ধর্ম ওরস শরীফ সাতকানিয়া

দৈনিক নবকাল

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মির্জাখীল দরবার শরীফে ওরস শুরু আজ, থাকছে নানা ধর্মীয় আয়োজন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফে হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.)-এর প্রথম ওরস শরীফ ও ওফাত দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শুরু হয়েছে। ১৪ থেকে ১৬ অক্টোবর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এ আয়োজন চলবে।

ওরস উপলক্ষে দরবার শরীফে পবিত্র কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং তাঁর জীবন, আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অবদান নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশ থেকে মুরিদান, ভক্ত ও আশেকানদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়াহর অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ও প্রধান মারকায হিসেবে পরিচিত মির্জাখীল দরবার শরীফ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দরবারটিতে নিয়মিত মাসিক ও দৈনিক ফাতেহা, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ ও সামা মাহফিল অনুষ্ঠিত হয়।

দরবার শরীফের আধ্যাত্মিক শিক্ষায় আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন, পীর-মুর্শিদের নির্দেশনা অনুসরণ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের আশা, তিন দিনব্যাপী ওরস শরীফের মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবসেবার চেতনা আরও সুদৃঢ় হবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x