দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এতে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
এখন
চলছে দানের অর্থ গণনার কাজ।
গণনা শেষে মোট টাকার
পরিমাণ জানা যাবে। সংশ্লিষ্ট
ব্যক্তিরা আশা করছেন, এবারও
আগের সব রেকর্ড ছাড়িয়ে
যেতে পারে দানের পরিমাণ।
দানবাক্স
খোলার সময় উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ
সদস্য মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর
সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল
হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান
মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
গণনায়
অংশ
নিয়েছেন পাঁচ
শতাধিক ব্যক্তি
দানবাক্স
থেকে পাওয়া টাকা প্রথমে বস্তায়
ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়।
সেখানে শুরু হয় গণনার
কাজ। মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের
কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি
এ কাজে অংশ নিয়েছেন।
এর
আগে গত ২৭ জুন
ছয় মাস পর দানবাক্সগুলো
খোলা হয়েছিল। সেবার পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা।
দিনভর গণনা শেষে দানের
পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০
লাখ ৮০ হাজার ১৪৬
টাকা। এ ছাড়া পাওয়া
যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। সেটিই
ছিল তখন পর্যন্ত পাগলা
মসজিদের দানবাক্স থেকে পাওয়া সর্বোচ্চ
দানের রেকর্ড।
বাড়ানো হয়েছে
দানবাক্সের সংখ্যা
সাধারণত
প্রতি তিন মাস পরপর
পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে
দিন দিন দানের পরিমাণ
বাড়তে থাকায় নতুন করে আরও
তিনটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ
কারণে এবার নির্ধারিত সময়ের
চেয়ে বেশি বিরতি দিয়ে
৪ মাস ২৪ দিন
পর দানবাক্স খোলা হলো।
প্রতিদিন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ
এ মসজিদে দান করতে আসেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এখানে দান করলে মনোবাসনা
পূর্ণ হয়। টাকা-পয়সার
পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু
ও বিভিন্ন সামগ্রীও দান করেন অনেকে।
এসব দান থেকে পাওয়া
অর্থ মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক
কাজে ব্যয় করা হয়।
সংরক্ষিত সম্পদে মিলেছিল ২ হাজার ১৩২ ভরি অলংকার
মসজিদ
সূত্রে জানা যায়, ২০২০
সালের ১১ মার্চ দান
করা স্বর্ণ ও রৌপ্যালংকার নিলামে
বিক্রি করে ১ কোটি
১৫ লাখ ৪ হাজার
১১০ টাকা পাওয়া যায়।
এ ছাড়া বৈদেশিক মুদ্রা
বিক্রি করে আয় হয়েছিল
আরও ৭০ লাখ টাকা।
পরে
সংরক্ষিত সম্পদের হিসাব করতে গত ১২
অক্টোবর নয়টি কনটেইনার ও
ছয়টি সিলগালা খাম খোলা হয়।
সেখানে ১৭টি দেশের বৈদেশিক
মুদ্রার পাশাপাশি ১ হাজার ৪৪
ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার
৮৮ ভরি রৌপ্যালংকার পাওয়া
যায়। সব মিলিয়ে অলংকারের
পরিমাণ ছিল ২ হাজার
১৩২ ভরি।
১১৫
কোটি
টাকা
ব্যয়ে
ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা
ঐতিহাসিক
পাগলা মসজিদকে ঘিরে প্রায় ১১৫
কোটি টাকা ব্যয়ে আধুনিক
ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লির
নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথকভাবে পাঁচ
হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।
আড়াইশ
বছরের
ইতিহাস পাগলা
মসজিদের
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদী পেরিয়ে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। তাঁর মৃত্যুর পর সমাধির পাশে নির্মাণ করা হয় মসজিদটি। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদ পরিচালিত হয়ে আসছে।