জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, শুধু মুখে জাতীয় ঐক্যের কথা বললে হবে না, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
শনিবার
দলের ঢাকা মহানগরী উত্তর
কার্যালয়ে গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির
মো. জিল্লুর রহমান।
মোহাম্মদ
সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
এ অবস্থা থেকে উত্তরণের অন্যতম
পথ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন।
সরকারের
উদ্দেশে তিনি বলেন, ‘আমরা
এই সরকারকে বলব, মুখে ঐক্যের
কথা নয়, বাস্তবে জুলাই
সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার
করুন।’
দায়িত্বশীলদের নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব
ঢাকা
উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী
সেলিম উদ্দিন দায়িত্বশীল ব্যক্তিদের নৈতিক মূল্যবোধ ও সাংগঠনিক দায়িত্ব
পালনের ওপর গুরুত্ব দেন।
তিনি
বলেন, সুযোগ মানুষকে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত করে
তুলতে পারে। এ থেকে দূরে
থাকতে হলে মানুষের মধ্যে
আল্লাহর প্রতি ঈমান, তাঁর সাহায্য কামনা
এবং নৈতিক মূল্যবোধ থাকা প্রয়োজন।
তিনি
আরও বলেন, দুনিয়ার কোনো কিছুই স্থায়ী
নয়। সংসদ সদস্য, মন্ত্রিত্ব
কিংবা ক্ষমতা—কোনোটিই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের
আত্মকেন্দ্রিক হলে চলবে না।
সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া, তাঁদের পাশে দাঁড়ানো এবং
সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার
আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
উদ্বেগ
দেশের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
করে সেলিম উদ্দিন অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড
চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে জনমনে
আতঙ্ক তৈরি হচ্ছে এবং
দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে।
এ
পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও
নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা
বজায় রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা
মহানগরী উত্তরের ৬০
দিনের
কর্মসূচি
সেলিম
উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও
নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ
বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ৪০ দিনের কর্মসূচি
ঘোষণা করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বলেও জানান তিনি।