ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায় বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার: মুজাহিদ

ছবি: সংগ্রহ

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা-সংক্রান্ত রায়কে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান মুসলিম নেতা ও মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ। তাঁর মতে, ১৯৭৮ সালের পর এই রায় বাংলাদেশের হাতে সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার তুলে দিয়েছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মুজাহিদ বার্মা টাস্ক ফোর্স ইউএসএর চেয়ারম্যান এবং আমেরিকান মানবাধিকার সংগঠন জাস্টিস ফর অল-এর প্রেসিডেন্ট।

মুজাহিদ বলেন, গতকাল বিশ্বের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনকে আইনি স্বীকৃতি দিয়ে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের উচিত এই রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ নভেম্বর ৯-৬ ভোটে দেওয়া সিদ্ধান্তে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, দায়ীদের বিচার এবং দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের এই সিদ্ধান্ত বিধির ৫৯ অনুচ্ছেদ এবং জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

মুজাহিদ বলেন, মিয়ানমার আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করলেও গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী ১৫৪টি দেশকে উপেক্ষা করতে পারবে না। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্র এ মামলাকে সমর্থন করেছে। এর মধ্যে ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে গাম্বিয়ার সঙ্গে হস্তক্ষেপকারী পক্ষ হয়েছে।

আন্তর্জাতিক আদালতের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারপ্রক্রিয়ার ধীরগতি মানেই আদালতের ক্ষমতাহীনতা নয়। সার্বিয়া ম্লাদিচকে হস্তান্তর করেছে এবং উগান্ডা কঙ্গোকে ক্ষতিপূরণ দিচ্ছে। একসময় মিয়ানমারকেও জবাবদিহির আওতায় আসতে হবে।

রোহিঙ্গা সংকট সমাধানে চার দফা প্রস্তাব

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে চারটি বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুজাহিদ।

১. প্রণোদনা ও চাপ: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৮ সালের কৌশল অনুসরণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে আরাকান আর্মির রসদ সরবরাহ বন্ধ করার ওপর গুরুত্ব দেন।

২. শিক্ষার সুযোগ: প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুকে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই শিক্ষা এবং নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। তাঁর ভাষায়, রোহিঙ্গাদের দেশে ফিরতে হবে দক্ষতা নিয়ে, ক্ষত নিয়ে নয়।

৩. ক্ষতিপূরণ: রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশকেও মিয়ানমারের কাছ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মুজাহিদ। তিনি বলেন, মিয়ানমারের গণহত্যার মূল্য বাংলাদেশের দেওয়া উচিত নয়।

৪. আন্তর্জাতিক দায়ভার ভাগাভাগি: যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির প্রতি মানবিক সহায়তার তহবিল পুনরায় চালুর আহ্বান জানান তিনি। তাঁর মতে, বিশ্ব যখন গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে, তখন সেই গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষদের অনাহারে থাকতে দেওয়া উচিত নয়।

বাংলাদেশ ও আমেরিকান মুসলিমদের ভূমিকার প্রশংসা

দশ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান মুজাহিদ। একই সঙ্গে অ্যাসোসিয়েশন ফর সোসিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশকে (এএসইএবি) কৃতজ্ঞতা জানান তিনি। সংগঠনটি কক্সবাজারের ক্যাম্প-১-এ আমেরিকান মুসলিম ভোকেশনাল স্কুল পরিচালনায় জাস্টিস ফর অল-এর অংশীদার।

রোহিঙ্গা সংকটে আমেরিকান মুসলিমদের ভূমিকা তুলে ধরে মুজাহিদ বলেন, মামলার প্রধান আইনজীবী আরসালান সুলেমান একজন আমেরিকান মুসলিম। ২০১২ সালে আমেরিকান মুসলিমদের উদ্যোগে বার্মা টাস্ক ফোর্স প্রতিষ্ঠিত হয়। ২০১৭-১৮ সালে রোহিঙ্গা শিবিরগুলোতে সংগঠনটির পরিচালিত গবেষণা মামলার প্রাথমিক তথ্য-নথিভুক্তকরণে ভূমিকা রেখেছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রোহিঙ্গাদের গতকালের গল্প হয়ে যেতে দেওয়া যাবে না। তাঁদের শুধু সংখ্যা হিসেবে নয়, নাম ধরে স্মরণ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ১৩টি রায়ের ক্ষেত্রে ১৫ জন বিচারকের ভোটের তথ্য এবং ১৯৭৮ সাল থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যামূলক হামলার ছয়টি ঢেউ নিয়ে দুটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়েছে।

বার্মা টাস্ক ফোর্স ইউএসএ যুক্তরাষ্ট্র ও কানাডার ৩৮টি সংগঠনের একটি জোট। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই জোট রোহিঙ্গা গণহত্যা বন্ধে কাজ করছে। অন্যদিকে, জাস্টিস ফর অল বিশ্বব্যাপী নির্যাতিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করা একটি আমেরিকান মানবাধিকার সংগঠন। ইমাম আবদুল মালিক মুজাহিদ বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় আটবার স্থান পেয়েছেন।

বিষয় : রোহিঙ্গা সংকট মিয়ানমার গণহত্যা ইমাম আবদুল মালিক মুজাহিদ

দৈনিক নবকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায় বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার: মুজাহিদ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x