দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর তৎপরতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার
দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন
পাটওয়ারী প্রশ্ন করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’
দেশের
বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো তুলে ধরে এনসিপির
এই নেতা বলেন, বর্তমানে
দুটি থানার কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালে
হামলার ঘটনা ঘটছে। এমনকি
সংসদ সদস্যের (এমপি) বাসায়ও আগুন দেওয়া হচ্ছে।
এসব
ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা
নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে,
নাকি পুরো সরকারই এখন
বাসা থেকে অফিস করছে?
বক্তব্যের শেষাংশে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?