ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

রিয়াদে সৌদির সবচেয়ে উঁচু ভবনে হুথিদের হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত দেশটির সবচেয়ে উঁচু ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলায় ভবনটির পাশাপাশি আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানায়। হামলার শিকার ভবনটি দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বিবৃতিতে বলা হয়, হামলায় ভবনটি ও আশপাশের স্থাপনাগুলোর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রিয়াদের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেসামরিক স্থাপনা, বিশেষ করে রিয়াদের ওই ভবনে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং এ ধরনের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে রিয়াদ।

চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া পৃথক পোস্টে জানান, রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় ব্যবস্থা নিয়েছে জোটের বাহিনী।

পরে তিনি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

এ ছাড়া রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত গভর্নরেট ও আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় অন্তত সাতটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।

অন্যদিকে, হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। তবে এ হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

সৌদি স্থাপনায় ধারাবাহিক হামলা

রিয়াদের আকাশচুম্বী ভবনে হামলাটি সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সরকারি দপ্তর লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সর্বশেষ ঘটনা।

গত ৮ নভেম্বর হুথিরা দাবি করেছিল, রিয়াদের আর্থিক এলাকায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে তারা হামলা চালিয়েছে। এতে ভবনটির কয়েকটি তলায় দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি ছিল, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট প্রভাবেই ওই ক্ষতি হয়েছে।

এর আগে অক্টোবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর সদর দপ্তরে হামলার দাবি করে হুথিরা। তিনজনের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরে চার দিনের মধ্যে রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৮ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছিল ১০ অক্টোবর।

গত বুধবারও সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করে হুথিরা। এসব স্থাপনার মধ্যে ছিল রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও আর্থিক কেন্দ্র। এ ছাড়া দক্ষিণাঞ্চলের জিজান ও খামিস মুশাইত বিমানঘাঁটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও তাদের হামলার লক্ষ্য ছিল। এসব এলাকায় সতর্কসংকেত জারি করা হয়।

অন্যদিকে, সৌদি আরবে হুথিদের সর্বশেষ হামলার সময় ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, বৃহস্পতিবার বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে বাস্তুচ্যুত সাড়ে তিন লাখের বেশি মানুষ

সামরিক সংঘাতের পাশাপাশি ইয়েমেনে মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর দেশটিতে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে আনুমানিক ১ লাখ ৭৪ হাজার শিশু।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন করে লড়াই অব্যাহত থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে তাইজ ও লাহিজ এলাকার পরিস্থিতি উদ্বেগজনক।

এর আগে চলতি সপ্তাহের সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, হুথিদের সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে বিচার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড অথবা ৩০ বছর কিংবা তার বেশি মেয়াদের কারাদণ্ডের বিধানও রয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত আগস্টে শুরু হওয়া সর্বশেষ সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।

গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর সৌদি আরব ও গোষ্ঠীটির মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতিও কার্যত ভেঙে গেছে। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী বাহিনীর সঙ্গে হুথিদের পাল্টাপাল্টি হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। বর্তমানে ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিষয় : সৌদি আরব ইয়েমেন হুথি বিদ্রোহী মধ্যপ্রাচ্য সংঘাত

দৈনিক নবকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রিয়াদে সৌদির সবচেয়ে উঁচু ভবনে হুথিদের হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x