ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: রিজভী

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগ্রহ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

রিজভী বলেন, বর্তমান সরকারের সময়ে আগের মতো গুম, খুন কিংবা ক্রসফায়ারের সংস্কৃতি নেই। মানুষ এখন ভয়ভীতি ছাড়াই চলাফেরা করতে পারছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহির ভিত্তিতে দেশ পরিচালনা করছে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিষ্পত্তিতে সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে দ্রুত এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে।

দেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা অভিযোগ করেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে একটি মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি নিয়ে সরকার ধৈর্য ধরছে। তবে ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ সময় জেলা বিএনপি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি রুহুল কবির রিজভী যশোর রাজনৈতিক বক্তব্য

দৈনিক নবকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x