ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

হামলাকারী বিএনপি নেতাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর পরামর্শ নারী উদ্যোক্তার

দুলাল সরকার
দুলাল সরকার স্টাফ রিপোর্টার

হামলাকারী বিএনপি নেতাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর পরামর্শ নারী উদ্যোক্তার
ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তার। ছবি: সংগ্রহ

মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করায় হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে হামলাকারী বিএনপি নেতাকর্মীদের শিক্ষার আওতায় আনার পরামর্শ দিয়েছেন ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তার। নিজের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি।

সাথী আক্তার বলেন, বিএনপির কিছু নেতাকর্মী মতপ্রকাশের স্বাধীনতা এবং অপরাধের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। এ কারণে তাঁদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো প্রয়োজন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

আলোচনায় নিজের ওপর হামলার বর্ণনা দিয়ে সাথী আক্তার বলেন, বিএনপি নেতাকর্মীরা এতটাই অশিক্ষিত যে কোনটা মতপ্রকাশ, আর কোনটা অপরাধ, সেটাও বোঝেন না। আমি সরকারকে বলব, এসব হামলাকারী ও এর সঙ্গে জড়িত বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন। তাহলে হয়তো আমাদের দেশ একটু ভালো থাকবে, আমরাও ভালো থাকব। না হলে আপনারা আমাদের দেশকে গোল্লায় তুলছেন।

ফেসবুক লাইভের পর শোরুমে হামলার অভিযোগ

সাথী আক্তার জানান, চলতি বছরের ২৫ অক্টোবর তাঁর শোরুমের এসির বৈদ্যুতিক সংযোগের তার, মোবাইল ফোন এবং শোরুমে একাধিকবার চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে তিনি ফেসবুকে লাইভ করেন। এর জের ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শোরুম ঘেরাও করে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

সাথীর অভিযোগ, হামলাকারীরা তাঁর কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্তান ও বাজারের মানুষের সামনে তাঁকে দিয়ে আওয়ামী লীগের স্লোগান দেওয়ানো হয় এবং মারধর করা হয়। এ সময় তাঁকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়।

পরে তাঁকে সংঘবদ্ধভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন সাথী। পুলিশ তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখায়। পরে জামিনে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

জামিনে মুক্তির পরও হুমকির অভিযোগ

সাথী আক্তার বলেন, ‘আমি আমার ওপর হওয়া অন্যায়ের বিচার চাই।’

তিনি অভিযোগ করেন, জামিনে মুক্তি পাওয়ার পরও তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এমনকি চারতলার শোরুম ও শিশুদের স্কুলের জানালার কাচ লক্ষ্য করে তালা ছুড়ে হামলা চালানো হয়েছে।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গোলটেবিল আলোচনায় যারা ছিলেন

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও প্রবীণ মানবাধিকারকর্মী নুর খান লিটন, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ব্লাস্টের ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উপদেষ্টা মাবরুর মোহাম্মদ এবং সাংবাদিক জায়মা ইসলাম প্রমুখ।

বিষয় : মানবাধিকার মতপ্রকাশের স্বাধীনতা নারী উদ্যোক্তা

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হামলাকারী বিএনপি নেতাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর পরামর্শ নারী উদ্যোক্তার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x