ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

ছবি: সংগ্রহ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

তিনি জানান, একপর্যায়ে শ্রমিকেরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

বিষয় : সড়ক অবরোধ শ্রমিক বিক্ষোভ গাজীপুর পোশাকশ্রমিক

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

তিনি জানান, একপর্যায়ে শ্রমিকেরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x