ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

সকালে মৌরি চা পান করলে মিলতে পারে যেসব উপকার

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগ্রহ

সকালে ঘুম থেকে উঠে অনেকেই মৌরি ভেজানো পানি পান করেন। হজমে সহায়তা থেকে শুরু করে পেটের অস্বস্তি কমানো মৌরির নানা গুণের কথা প্রচলিত রয়েছে। তবে শুধু মৌরি ভেজানো পানিই নয়, এর দানা দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভেষজ চা। ক্যাফেইনমুক্ত এই পানীয় প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন চা-কফির বিকল্প হিসেবেও।

মৌরির দানা গরম পানিতে ভিজিয়ে অথবা ফুটিয়ে তৈরি করা হয় মৌরি চা। এতে থাকা অ্যানেথল নামের প্রাকৃতিক উপাদান মৌরিকে মিষ্টি স্বাদ ও বিশেষ সুগন্ধ দেয়। পাশাপাশি এতে রয়েছে বিভিন্ন উপকারী প্রাকৃতিক উপাদান। মৌরি চা পান করলে যেসব উপকার পাওয়া যেতে পারে 

হজমে সহায়তা করে

মৌরিতে থাকা অ্যানেথল হজমপ্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, মৌরি চা পাকস্থলীর ওপরের অংশের পেশি শিথিল করতে এবং নিচের অংশের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এতে খাবার হজমের প্রক্রিয়া সহজ হতে পারে। পাশাপাশি বদহজমের অস্বস্তিও কমতে পারে।

গ্যাস ও পেট ফাঁপা কমাতে পারে

পেটে গ্যাস জমা কিংবা পেট ফেঁপে থাকার সমস্যা অনেকেরই রয়েছে। মৌরি খেলে অন্ত্রের পেশি শিথিল হতে পারে। এতে জমে থাকা গ্যাস সহজে বের হতে এবং পেট ফাঁপার অস্বস্তি কমতে সহায়তা করতে পারে। তবে সবার ক্ষেত্রে মৌরি চা একইভাবে কাজ করবে, এমন নিশ্চয়তা নেই।

শরীরে অ্যান্টি-অক্সিড্যান্টের জোগান দেয়

মৌরিতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। এগুলো শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় সহায়তা করে। পাশাপাশি অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও ভূমিকা রাখতে পারে।

ওজন নিয়ন্ত্রণে পরোক্ষ সহায়তা

ওজন কমানোর আশায় অনেকেই নিয়মিত মৌরি চা পান করেন। তবে সরাসরি ওজন কমাতে মৌরি চায়ের কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সকালে চিনিযুক্ত চা কিংবা কফির পরিবর্তে চিনি ছাড়া মৌরি চা পান করলে শরীরে ক্যালরির প্রবেশ কমতে পারে। এভাবে এটি পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

ক্যাফেইনমুক্ত পানীয়

চা ও কফিতে থাকা ক্যাফেইন এড়িয়ে চলতে চান, এমন ব্যক্তিদের জন্য মৌরি চা হতে পারে বিকল্প। এতে ক্যাফেইন নেই। তাই সকালে কিংবা দিনের অন্য সময়ে ক্যাফেইনমুক্ত কোনো পানীয় পান করতে চাইলে মৌরি চা বেছে নিতে পারেন।

মৌরি চা কি প্রতিদিন পান করা যাবে?

মৌরি চা একটি ভেষজ পানীয়। এটি হজমে সহায়তা কিংবা পেটের অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে। তবে মনে রাখতে হবে, মৌরি চা কোনো রোগের চিকিৎসা নয় এবং ওষুধের বিকল্পও নয়। তাই কোনো শারীরিক সমস্যায় শুধু এই পানীয়ের ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিষয় : স্বাস্থ্য স্বাস্থ্য পুষ্টি হজমশক্তি ভেষজ পানীয় ওজন নিয়ন্ত্রণ

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সকালে মৌরি চা পান করলে মিলতে পারে যেসব উপকার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x