দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ও এ রোগের প্রভাব বাড়তে থাকায় এটিকে ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা, প্রশমনসেবা, শিক্ষা ও গবেষণাকে একই কাঠামোর আওতায় এনে কার্যকর ও টেকসই চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার
বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আন্তর্জাতিক মানের
একটি আধুনিক ক্যানসার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন
উপাচার্য।
দেশে
ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা
এবং শিক্ষা ও গবেষণার সক্ষমতা
মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এ সভার আয়োজন
করা হয়। বিএমইউর সঙ্গে
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যানসার
গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ উদ্যোগে ‘ইমপ্যাক্ট
রিভিউ মিশন’ নামে এ কার্যক্রম
পরিচালিত হচ্ছে।
উপাচার্য
অধ্যাপক ডা. এফ এম
সিদ্দিকী বলেন, প্রস্তাবিত ক্যানসার ইনস্টিটিউটে আধুনিক রেডিওথেরাপি, সার্জারি, সিস্টেমিক থেরাপি, প্রশমনসেবা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণার সুযোগ
এক ছাতার নিচে আনার পরিকল্পনা
রয়েছে। এর মাধ্যমে রোগীদের
জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা
নিশ্চিত করা সম্ভব হবে।
পাশাপাশি জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কার্যক্রমেও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও শক্তিশালী হবে।
বিএমইউর
ভবিষ্যৎ অগ্রযাত্রায় ছয়টি কৌশলগত অগ্রাধিকারের
কথা তুলে ধরেন উপাচার্য।
এগুলো হলো—বিদ্যমান সক্ষমতা
মূল্যায়ন, অবকাঠামো ও দক্ষ জনবলের
ঘাটতি চিহ্নিত করা, সমন্বিত ক্যানসার
চিকিৎসাসেবা শক্তিশালী করা, শিক্ষা ও
গবেষণার উন্নয়ন, দেশি-বিদেশি সহযোগিতা
বাড়ানো এবং জাতীয় পর্যায়ে
ক্যানসার চিকিৎসা, গবেষণা ও নীতিনির্ধারণে নেতৃত্ব
দেওয়া।
এ
ছাড়া দেশে ক্যানসার রেজিস্ট্রি
প্রতিষ্ঠা, জাতীয় ক্যানসার চিকিৎসা গাইডলাইন প্রণয়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ
তৈরির ওপর গুরুত্ব দেন
তিনি।
সভায়
সভাপতিত্ব করেন বিএমইউর ক্লিনিক্যাল
অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো.
আকরাম হোসেন। তিনি বলেন, দেশে
ক্যানসার চিকিৎসার বিদ্যমান সক্ষমতা ও সম্ভাবনা কাজে
লাগাতে অবকাঠামোগত ঘাটতি পূরণ, রেডিওথেরাপির আধুনিকায়ন এবং বিভিন্ন বিভাগের
সমন্বয়ে চিকিৎসাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
সভায়
দেশি-বিদেশি বিশেষজ্ঞরা
সভায়
বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক
ডা. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা.
সাখাওয়াত হোসেন সায়ন্থ, ডিন অধ্যাপক ডা.
আতিকুর রহমান, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আদনান মাসুদ
ও অধ্যাপক ডা. লুৎফুল কবির
উপস্থিত ছিলেন।
এ
ছাড়া প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুলতানা গুলশান
বানুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকেরা অংশ
নেন।
আন্তর্জাতিক
বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সঞ্জীব গুণাসেকেরা,
মেগুমি হোরি, মোহাম্মদ ফাহিম, এলি অ্যাশউইন নারায়ণ,
ক্যাথরিন ল্যাম, থমাস নিল প্যাসকুয়াল,
নালিকা এস. গুণাবর্ধনা এবং
প্যাট্রিসিয়া জুলি লিং।
যুক্তরাষ্ট্রের
প্যাথলজি বিশেষজ্ঞ ডা. উমা কুন্ডু
পাভলোভিচ ও ব্রেস্ট সার্জিক্যাল
অনকোলজি বিশেষজ্ঞ ডা. আনা পাউলা
কোরেয়া রিফিনেত্তি অনলাইনে সভায় যুক্ত হন।
অনুষ্ঠানে বিভাগভিত্তিক তথ্য উপস্থাপন করেন অধ্যাপক ডা. সামিয়া মুবিন, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. আশরাফুন নেসা, অধ্যাপক ডা. আনোয়ারুল এবং অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া।