ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি দেশে ফিরবেন শেখ হাসিনা?

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি দেশে ফিরবেন শেখ হাসিনা?
ছবি: সংগ্রহ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আগামী মাসে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এ আবেদন করেছেন বলে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর এই উদ্যোগকে দেশে ফেরার বাস্তব প্রস্তুতির চেয়ে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। ২০২৫ সালে ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।

ইতিমধ্যে তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফিরতে চাইলে তাঁকে যথাযথ প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজাজিরাকে বলেন, হাজারো মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে কাজ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে। তাঁর ভাষায়, রায় কার্যকর হওয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর কোনো বিকল্প নেই।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাহলে কেন নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা? তিনি কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ?

রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল?

বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন দেশে ফেরার তাৎক্ষণিক প্রস্তুতি নয়; বরং আওয়ামী লীগের ওপর নিজের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ধরে রাখার রাজনৈতিক কৌশল হতে পারে।

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান আলজাজিরাকে বলেন, শেখ হাসিনা নিজের পরিণতি সম্পর্কে জানেন। তবে তিনি চান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন।

জিল্লুর রহমানের মতে, শেখ হাসিনা কোনো অবস্থাতেই দলের নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দিতে চান না। এ অবস্থান তাঁর নিজের এবং দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একসময় উপমিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচও মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই।

আলজাজিরাকে তিনি বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা একেবারেই নেই। তাঁর মতে, সমর্থকদের উজ্জীবিত রাখা এবং বাংলাদেশে ক্রমেই রাজনৈতিক গুরুত্ব হারানোর বিষয়টি থেকে মানুষের দৃষ্টি সরাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও একই ধরনের মত দিয়েছেন। তাঁর মতে, শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখার একটি প্রচেষ্টা।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটির অনেক নেতা কারাগারে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন।

ফয়েজ সোবহান বলেন, এ ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কেও ধারণা পাওয়ার সুযোগ তৈরি করছেন। তবে তাঁর প্রকৃত অর্থে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ড অথবা দীর্ঘমেয়াদি কারাবাসের মুখোমুখি হতে হবে।

তবে বিশ্লেষকদের এমন মূল্যায়নের বিপরীতে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে ভারতে অবস্থান করে আলজাজিরাকে বলেন, তাঁদের নেত্রী দেশে ফিরবেন। তবে কীভাবে ফিরবেন কিংবা তাঁকে ফিরিয়ে আনতে দল কী উদ্যোগ নিচ্ছে, সে বিষয়ে দলের অনেক নেতাই স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কূটনৈতিক হিসাব

শেখ হাসিনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ভারতের অবস্থানের ওপর। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে আশ্রয় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে তাঁর ভারতে অবস্থান এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম অস্বস্তির কারণ।

দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এসব অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছিল।

নয়াদিল্লির ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু। নয়াদিল্লি তাঁর ভারতে অবস্থানের বিষয়টি এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আলাদা করে দেখার চেষ্টা করছে।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতের খুব ভালো বন্ধু। ভারত তাঁকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যাঁকে সব সময় সমর্থন করা হবে।

তবে সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ মনে করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে, তা ভারত সরকার বুঝতে পারছে।

তাঁর মতে, নরেন্দ্র মোদি সরকার শেখ হাসিনা-সংকটের অবসান চাইতে পারে। এ ক্ষেত্রে তাঁকে অন্য কোনো তৃতীয় দেশে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

তবে জিল্লুর রহমানের মূল্যায়ন কিছুটা ভিন্ন। তাঁর মতে, শেখ হাসিনার উপস্থিতি নিয়ে ভারত অস্বস্তিতে থাকলেও তাঁকে পুরোপুরি ছেড়ে দেওয়ার অবস্থানে নেই দেশটি।

তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে পরিত্যাগ করবে বলে মনে হয় না। তবে তাঁকে সব ধরনের রাজনৈতিক সুরক্ষাও দেবে না। বিশেষ করে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় ভারত সহযোগিতা করবে, এমন সম্ভাবনাও কম।

অন্যদিকে অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা কতটুকু?

শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে আরেকটি আলোচনার বিষয় হলো, ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে কি না।

বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল তাঁকেও।

তবে বিশ্লেষকেরা বিএনপির সঙ্গে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সমঝোতার সম্ভাবনা দেখছেন না।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহান এ ধরনের সমঝোতার ধারণাকে শুরুতেই বাতিল হওয়ার মতো প্রস্তাব বলে উল্লেখ করেছেন।

তাঁর মতে, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির রাজনৈতিক লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। শেখ হাসিনার শাসনামলে ১৬ বছরের বেশি সময় ধরে বিএনপির নেতা-কর্মীরা কারাবন্দি, হয়রানি ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। ফলে আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিতকেও বিএনপির সমর্থকেরা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখতে পারেন।

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন।

তিনি বলেন, শেখ হাসিনা যদি মনে করেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করে ক্ষমতার আসনে বসতে পারবেন, তাহলে তিনি নিজেকেই বিভ্রান্ত করছেন।

ফয়েজ সোবহানের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বাইরে গিয়ে শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক সমঝোতার সুযোগ বিএনপি সরকারের জন্য খুবই সীমিত। জবাবদিহি ও ক্ষমাপ্রার্থনা ছাড়া জাতীয় পুনর্মিলনের সম্ভাবনাও কঠিন।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক পথ হলো প্রত্যর্পণ। এটি তাঁর স্বেচ্ছায় দেশে ফিরে আসার বিষয় নয়, বরং তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়।

দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না

সব মিলিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ তাঁর প্রত্যাবর্তনের আশায় থাকলেও বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য রাজনৈতিক অবস্থান ধরে রাখা।

অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, বাংলাদেশের প্রত্যর্পণের দাবি এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে ভারতের সামনেও রয়েছে কূটনৈতিক হিসাব-নিকাশ।

তবে মৃত্যুদণ্ডের রায়, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং বিএনপির অনমনীয় অবস্থানের কারণে শেখ হাসিনার দেশে ফেরা আপাতত অনিশ্চিতই থাকছে।

বিষয় : শেখ হাসিনা ভারত-বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার পাসপোর্ট শেখ হাসিনার দেশে ফেরা

দৈনিক নবকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি দেশে ফিরবেন শেখ হাসিনা?

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x