ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে চার প্রতিবন্ধী মানুষের জীবন কাটছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। কারও প্রয়োজন উন্নত চিকিৎসা ও কানে শোনার যন্ত্র, কারও দরকার চলাচলের জন্য হুইলচেয়ার। আবার কেউ ছোট্ট সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি দারিদ্র্য ও সামাজিক অবহেলা তাঁদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।
সরকারি
প্রতিবন্ধী ভাতা পেলেও তা
দিয়ে চিকিৎসা, চলাচল ও পরিবারের দৈনন্দিন
ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তাঁদের প্রত্যেকের
জীবনসংগ্রাম আলাদা হলেও প্রয়োজনের জায়গায়
মিল রয়েছে—একটু সহযোগিতা ও
স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ।
উল্লা
গ্রামের এই চারজন হলেন
আট বছর বয়সী আবু
রায়হান, ২৭ বছর বয়সী
সাথী খাতুন, ২১ বছর বয়সী
আলী রাজ ও ৪০
বছর বয়সী সাক্ষী খাতুন।
কানে
শোনার যন্ত্রের অভাবে স্কুলে যেতে চায় না
রায়হান
আসাদুল
ইসলাম ও সীমা খাতুন
দম্পতির দুই সন্তানের মধ্যে
বড় আবু রায়হান। আট
বছর বয়সী শিশুটি শ্রবণ
ও বাক্প্রতিবন্ধী। জন্মের পর দুই বছর
পেরিয়ে গেলেও অন্য শিশুদের মতো
সে শুনতে ও কথা বলতে
পারছিল না। বিষয়টি বুঝতে
পেরে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায়
ছুটেছেন তার মা-বাবা।
কিন্তু আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি।
রায়হানের
বাবা আসাদুল ইসলাম পেশায় ক্ষেতমজুর। দিনমজুরি করে যা আয়
করেন, তা দিয়ে কোনোমতে
সংসার চলে। সন্তানের চিকিৎসার
জন্য ধারদেনা করেও প্রয়োজনীয় অর্থের
সংস্থান করতে পারেননি।
রায়হানের
কানে শোনার জন্য উন্নত মানের
হিয়ারিং মেশিন প্রয়োজন। একটি যন্ত্রের দাম
প্রায় পাঁচ লাখ টাকা,
আরেকটির দাম প্রায় ৮০
হাজার টাকা। তুলনামূলক কম দামের একটি
যন্ত্র কিনতেও প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা।
কিন্তু দরিদ্র বাবার পক্ষে এই অর্থ জোগাড়
করা অসম্ভব হয়ে পড়েছে।
প্রয়োজনীয়
চিকিৎসা ও শ্রবণযন্ত্রের অভাবে
রায়হানের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। স্কুলে গেলে সহপাঠীদের কেউ
কেউ তাকে ‘বোবা’ বলে উপহাস করে।
এতে মানসিকভাবে কষ্ট পায় শিশুটি।
একপর্যায়ে স্কুলে যাওয়ার আগ্রহও হারিয়ে ফেলেছে সে।
চলাচল
ও চিকিৎসার অপেক্ষায় সাথী
ফরাদ
উল্লাহ ও রেবেকা খাতুন
দম্পতির তিন সন্তানের মধ্যে
সাথী খাতুন সবার বড়। পরিবারের
ভাষ্য অনুযায়ী, দুই মাস বয়সে
একটি টিকা দেওয়ার পর
থেকে তিনি অসুস্থ হতে
শুরু করেন। তবে টিকার সঙ্গে
তাঁর শারীরিক সমস্যার চিকিৎসাগত কোনো সম্পর্ক নিশ্চিত
নয়।
বর্তমানে
সাথীর কোমরের নিচের অংশ কার্যত অচল।
বয়স ২৭ বছর হলেও
স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।
তাঁর প্রয়োজন উন্নত চিকিৎসা ও চলাচলের উপযুক্ত
ব্যবস্থা। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষ থেকেও প্রয়োজনীয়
চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে
না।
লাঠিতে
ভর দিয়ে চলে আলী
রাজ
২১
বছর বয়সী আলী রাজের
চলার দৃশ্যও কষ্টের। দুই হাতে লাঠিতে
ভর দিয়ে কখনো এক
পা, কখনো অন্য পা
টেনে তাঁকে সামনে এগোতে হয়। নির্দিষ্ট কোনো
কর্মসংস্থান না থাকায় জীবিকা
নির্বাহের জন্য মানুষের কাছে
সাহায্য চাইতে হয়।
উল্লা
গ্রামের তারিক হোসেন ও আন্না খাতুন
দম্পতির দুই ছেলের মধ্যে
আলী রাজ বড়। তাঁকে
কালীগঞ্জ শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে
ভর্তি করা হয়েছিল। কিন্তু
অর্থসংকট ও সহপাঠীদের উপহাসের
কারণে একপর্যায়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়।
চলতি
বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান
আলী রাজের মা। স্ত্রীকে চিকিৎসা
করাতে গিয়ে নিজের সঞ্চয়
ও সম্পদ শেষ হয়ে গেছে
বলে জানান তাঁর বাবা তারিক
হোসেন। ফলে ছেলের চিকিৎসা
ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করাও তাঁর পক্ষে
কঠিন হয়ে পড়েছে।
চার
বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে
সাক্ষী
চারজনের
মধ্যে সাক্ষী খাতুনের জীবনসংগ্রাম আরও কঠিন। জন্ম
থেকেই তাঁর দুটি পা
নেই। দুই হাতের ওপর
ভর দিয়ে অতিকষ্টে চলাফেরা
করতে হয় তাঁকে।
উল্লা
গ্রামের দরিদ্র কৃষক নুর ইসলাম
ও লিলি খাতুন দম্পতির
সাত সন্তানের মধ্যে সাক্ষী সবার বড়। প্রায়
সাত বছর আগে পাশের
কোলা ইউনিয়নের আকির হোসেনের সঙ্গে
ভালোবেসে বিয়ে হয় তাঁর।
তাঁদের সংসারে রয়েছে চার বছর বয়সী
একটি মেয়ে।
কিন্তু
বিয়ের পর একপর্যায়ে স্বামী
আকির হোসেন তাঁদের ছেড়ে চলে যান।
পরে তিনি অন্যত্র বিয়ে
করে সংসার করছেন বলে পরিবারের পক্ষ
থেকে জানানো হয়েছে। এরপর থেকে মেয়েকে
নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন সাক্ষী।
বর্তমানে
একটি জরাজীর্ণ ঘরে ছোট্ট মেয়েকে
নিয়ে তাঁর বসবাস। নিজের
চলাফেরা, সন্তানের লালনপালন ও সংসারের খরচ
জোগাতে প্রতিদিনই তাঁকে সংগ্রাম করতে হচ্ছে। শারীরিক
প্রতিবন্ধকতার কারণে একা চলাফেরাও তাঁর
জন্য কঠিন।
সাক্ষীর
বাবা নুর ইসলাম বলেন,
‘আমার মেয়ের জন্ম থেকেই দুটি
পা নেই। তারপরও মেয়েটার
বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তার একটা সংসার
হবে। কিন্তু স্বামী তাকে ছেড়ে চলে
গেছে। এখন ছোট্ট নাতনিকে
নিয়ে আমার বাড়িতে থাকে।
আমিও গরিব কৃষক। নিজের
সংসার চালাতেই কষ্ট হয়। মেয়ের
জন্য আলাদা করে কিছু করার
সামর্থ্য নেই।’
তিনি
আরও বলেন, তিন মাস পরপর
যে প্রতিবন্ধী ভাতা পাওয়া যায়,
তা দিয়ে সংসার চলে
না। মেয়ের চলাচলের জন্য একটি হুইলচেয়ার
এবং নাতনিকে নিয়ে বেঁচে থাকার
জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন।
সাক্ষীর
মা লিলি খাতুন বলেন,
‘মেয়েটার কষ্ট দেখলে বুক
ফেটে যায়। জন্মের পর
থেকে অনেক কষ্ট করে
বড় করেছি। ভেবেছিলাম বিয়ের পর তার কষ্ট
কিছুটা কমবে। কিন্তু এখন মেয়েটা ছোট
শিশুকে নিয়ে আমার বাড়িতে
অসহায়ভাবে দিন কাটাচ্ছে।’
আবেদন
করলে সহায়তার উদ্যোগ নেওয়া হবে: সমাজসেবা কর্মকর্তা
কালীগঞ্জ
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, জামাল ইউনিয়নের উল্লা গ্রামের এই চারজনেরই প্রতিবন্ধী
পরিচয়পত্র রয়েছে। তাঁরা সরকারি প্রতিবন্ধী ভাতাও পান।
তিনি
বলেন, আবু রায়হানের চিকিৎসা
ও কানে শোনার যন্ত্রের
প্রয়োজনের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
তার পরিবার আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তরে
বিষয়টি জানানো হবে। অন্য তিনজনের
চিকিৎসা ও হুইলচেয়ারের প্রয়োজনের
বিষয়েও আবেদন পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের
কাছে জানানো হবে। সরকারি নিয়ম
ও বরাদ্দ অনুযায়ী তাঁদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
চারজনের
জীবনসংগ্রাম দেখিয়ে দেয়, শুধু প্রতিবন্ধী
ভাতা দিয়ে তাঁদের প্রয়োজন
পূরণ হচ্ছে না। আবু রায়হানের
জন্য শ্রবণযন্ত্র ও উন্নত চিকিৎসা
নিশ্চিত করা গেলে তার
পড়াশোনা ও সামাজিক যোগাযোগের
সুযোগ বাড়তে পারে। একইভাবে সাথী, আলী রাজ ও
সাক্ষী খাতুনের জন্য প্রয়োজনীয় চিকিৎসা
এবং হুইলচেয়ারের ব্যবস্থা তাঁদের চলাচল সহজ করতে পারে।
তাই নিয়মিত ভাতার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় নিয়ে চিকিৎসা, সহায়ক উপকরণ ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। একটু সহযোগিতা পেলে হয়তো চারটি পরিবারের জীবনেই ফিরতে পারে কিছুটা স্বস্তি।