কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর সৈকতপাড়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে হোটেল-কটেজ জোনসংলগ্ন একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আশপাশের আবাসিক হোটেল ও বাড়িঘরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনের
খবর ছড়িয়ে পড়লে আশপাশের হোটেলে
থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা
নিরাপত্তার জন্য হোটেল ও
ঘরবাড়ি ছেড়ে সড়কে বেরিয়ে
আসেন।
ফায়ার
সার্ভিস সূত্রে জানা গেছে, সৈকতপাড়া
সড়কের পূর্ব পাশে একটি আবাসিক
হোটেলসংলগ্ন বসতঘরে প্রথম আগুন দেখা যায়।
পরে আগুন আশপাশের বাড়িতে
ছড়িয়ে পড়ে। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ
শুরু করে। তাদের সম্মিলিত
প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এর আগেই চারটি
বসতঘর পুড়ে যায়।
কক্সবাজার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ
হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি
জানান, হোটেল-মোটেলের পাশের একটি বসতবাড়ি থেকে
আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত
চারটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার পরপরই
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে।
পর্যটকদের মধ্যে
আতঙ্ক
অগ্নিকাণ্ডের
ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি আবাসিক
হোটেল ও রিসোর্ট রয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব
হোটেলে অবস্থানরত পর্যটকেরা বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাও ঘরবাড়ি ছেড়ে সড়কে অবস্থান
নেন।
পর্যটন এলাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ডে উদ্বেগ
কক্সবাজারের
পর্যটন এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর
এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ১৭ অক্টোবর
মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুনে ১১ জন পর্যটকের
মৃত্যু হয়।
এর
ছয় দিন পর, ২৩
অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে। তবে দ্রুত
আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড়
ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এরই মধ্যে কলাতলীর সৈকতপাড়ায় চারটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা পর্যটন এলাকার অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।