সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন অভিযোগ করেছেন, তাঁর ও পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এতে কোম্পানির শ্রমিকদের বেতন পরিশোধ, নিজের পেনশনের টাকা উত্তোলন এবং দৈনন্দিন ব্যয় নির্বাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
মঙ্গলবার
বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে ব্যাংক হিসাব
জব্দের বিষয়টি তুলে ধরে ক্ষোভ
ও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই
সংসদ সদস্য।
লাইভে
আখতারুজ্জামান রঞ্জন জানান, ঢাকার বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত
২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বাসা থেকে তাঁকে
গ্রেপ্তার করা হয়। এরপর
থেকে তিনি ব্যাংকে যেতে
পারেননি। গত ৮ নভেম্বর
চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে
ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন
করা যাচ্ছে না বলে জানতে
পারেন।
বিষয়টি
জানতে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ব্যাংকে গেলে ব্যবস্থাপক তাঁকে
একটি চিঠি দেন বলে
জানান তিনি।
আখতারুজ্জামান
রঞ্জনের ভাষ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর
সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠায়।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তাঁর
ব্যক্তিগত, পরিবারের সদস্যদের এবং তাঁদের মালিকানাধীন
প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
শ্রমিকদের বেতন
ও পেনশন নিয়ে উদ্বেগ
ব্যাংক
হিসাব জব্দের কারণে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান রঞ্জন
বলেন, তাঁর প্রতিষ্ঠানে প্রতিদিন
শ্রমিকদের বেতন দিতে হয়।
কিন্তু ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে
না পারলে তাঁদের বেতন কীভাবে পরিশোধ
করবেন, তা নিয়ে দুশ্চিন্তায়
রয়েছেন তিনি।
ফেসবুক
লাইভে তিনি বলেন, ‘আমি
এখন খাব কী? চলব
কী করে? সরকার এত
প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে
ভাতে মারবে, পানিতে মারবে। আমার কোম্পানিতে প্রতিদিন
শ্রমিকদের বেতন দিতে হয়।
এখন তাদের বেতন কীভাবে দেব?
নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে
আমার চলবে কীভাবে? আমাকে
কি এখন না খেয়ে
থাকতে হবে?’
কর
নথি
জমা
দেওয়ার পরও
হিসাব
জব্দ
কেন,
প্রশ্ন
সাবেক
এই সংসদ সদস্য দাবি
করেন, তাঁর করসংক্রান্ত হালনাগাদ
নথিসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া
রয়েছে। এরপরও কী কারণে তাঁর,
পরিবারের সদস্যদের এবং প্রতিষ্ঠানের ব্যাংক
হিসাব জব্দ করা হয়েছে,
তা নিয়ে প্রশ্ন তোলেন
তিনি।
ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান আখতারুজ্জামান রঞ্জন। তবে ব্যাংক হিসাব জব্দের বিষয়ে এনবিআর বা সংশ্লিষ্ট ব্যাংকের কোনো বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।