সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দিতে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য
খায়রুল কবির খোকনের এক
প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী
এ তথ্য জানান।
স্পিকার
হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে
প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী
জানান, ২০২৫ সালের জুন
পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী,
বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সরকারি
কর্মকর্তা-কর্মচারীদের মোট ৫ লাখ
২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
তিনি
বলেন, এসব পদে দ্রুত
নিয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার
স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি
পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে
ছয় মাস, এক বছর
ও পাঁচ বছর মেয়াদি
কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্রুত
নিয়োগে মন্ত্রণালয়গুলোকে চিঠি
শূন্য
পদ পূরণে নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করার
উদ্যোগের কথাও সংসদকে জানান
জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি
বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ
কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং শূন্য পদের
বিপরীতে প্রয়োজনীয় জনবলের তথ্য পাঠানোর জন্য
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে
চিঠি দেওয়া হয়েছে।
এ
ছাড়া শূন্য পদে দ্রুত নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন
করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয়
ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী
আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের সব মন্ত্রণালয় ও
বিভাগ ইতিমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ শূন্য থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এসব পদে নিয়োগ সম্পন্ন হলে একদিকে যেমন সরকারি দপ্তরগুলোর জনবলসংকট কমবে, অন্যদিকে চাকরিপ্রত্যাশীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।