ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর
ছবি: সংগ্রহ

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্রসচিব জানান, তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠক হলে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

সামরিক সহযোগিতা ও ড্রোন কারখানা নিয়ে আলোচনা

এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে পররাষ্ট্রসচিব বলেন, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার আওতায় নির্দিষ্ট বিনিয়োগের বিষয় আলোচনায় আসতে পারে। এ ছাড়া বাংলাদেশে ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় উঠতে পারে। এগুলো দুই দেশের সামরিক সহযোগিতার অংশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

তুরস্কের কোম্পানিগুলোর সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়, বরং সৌজন্য সাক্ষাৎ। সেখানে বিভিন্ন সাধারণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

জলবায়ু ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরে জোর

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত রাষ্ট্রগুলোর কাছে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি তুলে ধরেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের অবস্থানও ব্যাখ্যা করেন পররাষ্ট্রসচিব।

তিনি বলেন, উন্নত দেশগুলো অতীতেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের বিষয়েও জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে।

১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ তুরস্ক সফর

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x