ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরসঙ্গী ছাত্রদলের দুই নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরসঙ্গী ছাত্রদলের দুই নেতা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পঞ্চম বিদেশ সফরে তুরস্কে গেছেন তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ (COP31) যোগ দিতে মঙ্গলবার তিনি ঢাকা ত্যাগ করেন। এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতা। তাঁরা হলেন সংগঠনটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।সফরে অংশ নেওয়া ছাত্রদলের দুই নেতার মধ্যে মমিনুল ইসলাম জিসান আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের একটি বিশেষ দিক তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে হাওরাঞ্চলে বজ্রপাতের কারণে বাড়তে থাকা প্রাণহানির বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনতে চান তিনি।সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর চীন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র এবং অর্থনৈতিক করিডোর বিগ-বি নিয়ে আলোচনার অংশ হিসেবে জাপান সফর করেন তিনি। এবার কপ৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা সফরসঙ্গী হয়েছেন।১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে এর আগে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।তিনি জানান, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।বাসিতের রয়েছে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতাপ্রধানমন্ত্রীর সফরসঙ্গী কাজী জিয়াউদ্দিন বাসিত বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। এর আগে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে ছাত্রদলের নেতাকর্মীদের একটি বড় অংশের সমর্থন রয়েছে বাসিতের প্রতি।বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগের টিম-৬-এর টিমলিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের সার্বিক ফলাফল প্রত্যাশিত না হলেও তাঁর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন। একই সঙ্গে হল সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদেও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয়ী হন।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও যুক্ত রয়েছেন বাসিত। ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষালয় প্রতিষ্ঠা, বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে তাঁর সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া প্রবীণদের সম্মাননা প্রদান ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার কাজও করেছেন তিনি।দলীয় সূত্রের দাবি, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে বাসিতকে। পুলিশের অভিযানে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন পঙ্গুত্বও বরণ করেছিলেন তিনি। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রাজধানীর সায়েন্সল্যাব ও রামপুরা এলাকায় ছাত্র-জনতার প্রতিরোধে তাঁর ভূমিকা প্রশংসিত হয়। রাজনৈতিক কারণে গুম এবং পরিবারের সদস্যদের নিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানির বিষয়টি তুলে ধরবেন জিসানছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান কপ৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের তুলনামূলক কম আলোচিত একটি দিক তুলে ধরতে চান। তাঁর লক্ষ্য, হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ও এর কারণে বাড়তে থাকা প্রাণহানির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা।এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন, ‘গতানুগতিক সমস্যা যেমন—অনিয়মিত মৌসুম, অনাবৃষ্টি, নদীভাঙন, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং লবণাক্ততার কারণে জমির উর্বরতা নষ্ট হওয়ার বাইরে জলবায়ু পরিবর্তনজনিত ভিন্ন একটি বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো কৃষিপ্রধান বাংলাদেশের হাওরাঞ্চলে আশঙ্কাজনক হারে বজ্রপাত বৃদ্ধি ও প্রাণহানির ঘটনা।’প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতার অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের একটি বিশেষ সংকট তুলে ধরার উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।পররাষ্ট্রসচিব জানান, তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠক হলে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে।সামরিক সহযোগিতা ও ড্রোন কারখানা নিয়ে আলোচনাএরদোয়ানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে পররাষ্ট্রসচিব বলেন, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার আওতায় নির্দিষ্ট বিনিয়োগের বিষয় আলোচনায় আসতে পারে। এ ছাড়া বাংলাদেশে ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় উঠতে পারে। এগুলো দুই দেশের সামরিক সহযোগিতার অংশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।তুরস্কের কোম্পানিগুলোর সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়, বরং সৌজন্য সাক্ষাৎ। সেখানে বিভিন্ন সাধারণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।জলবায়ু ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরে জোরজলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত রাষ্ট্রগুলোর কাছে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি তুলে ধরেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের অবস্থানও ব্যাখ্যা করেন পররাষ্ট্রসচিব।তিনি বলেন, উন্নত দেশগুলো অতীতেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের বিষয়েও জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে।১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর