ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে কুয়াকাটায় বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে কুয়াকাটায় বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
ছবি: সংগ্রহ

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে আগুন লাগানো বোতল নিক্ষেপ করা হয়েছে। এতে বাসটির একাংশ পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে দুটি বোতল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোতলে আগুন ধরে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। অন্য বোতলটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ‘এটি মূলত পেট্রলবোমা নয়। বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করা হয়েছে। এটি বিস্ফোরিত হয় না, শুধু আগুন ধরে।’

তিনি আরও জানান, নিক্ষেপ করা দুটি বোতলের একটিতে আগুন জ্বলেছিল। অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

বিষয় : পটুয়াখালী বাসে আগুন কুয়াকাটা মডার্ন পরিবহন ছাত্রলীগের ধর্মঘট

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে কুয়াকাটায় বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে আগুন লাগানো বোতল নিক্ষেপ করা হয়েছে। এতে বাসটির একাংশ পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে দুটি বোতল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোতলে আগুন ধরে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। অন্য বোতলটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ‘এটি মূলত পেট্রলবোমা নয়। বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করা হয়েছে। এটি বিস্ফোরিত হয় না, শুধু আগুন ধরে।’

তিনি আরও জানান, নিক্ষেপ করা দুটি বোতলের একটিতে আগুন জ্বলেছিল। অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x