খাগড়াছড়িতে একটি জিপ গাড়ি ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে স্থানীয় বিএনপি। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করেছে পুলিশ।
আজ
মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে
খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া
পাড়া রোডে দাঁড়িয়ে থাকা
একটি জিপ গাড়িতে আগুন
দেওয়া হয়। একই সময়ে
জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড
বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জিপ
গাড়ির মালিক মো. এমাজ উদ্দিন
শাহীন জানান, প্রতিবেশী ও বাজারের নৈশপ্রহরী
তাঁকে ফোন করে আগুনের
বিষয়টি জানান। তাঁদের কাছ থেকে তিনি
জানতে পারেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁর পার্ক
করা জিপে পেট্রল ঢেলে
আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
খবর
পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন,
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ
করছেন। এ ছাড়া দুর্বৃত্তরা
সড়কে টায়ার জ্বালিয়েও আগুন দিয়েছে।
এ
বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. কায়
কিসলুকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি
ফোন ধরেননি।
বিএনপির কার্যালয়ে আগুন,
আটক
৬
গুইমারা
উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড
বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী অভিযোগ করেন,
চলমান কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী
লীগের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন।
ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
গুইমারা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অগ্নিসংযোগের
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ
ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী
লীগ ও ছাত্রলীগের ছয়জনকে
আটক করা হয়েছে। তাঁদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন স্থানে গাছ
কেটে
সড়ক
অবরোধের চেষ্টা
খাগড়াছড়ির
বিভিন্ন এলাকায় গাছ কেটে সড়ক
অবরোধের চেষ্টার ঘটনাও ঘটেছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, জেলা শহরের পানখাইয়া
পাড়া এলাকায় একটি জিপ গাড়ি
এবং গুইমারার হাফছড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার
সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনেন।
তিনি আরও জানান, দীঘিনারার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝরনা এবং গুইমারার বুদং পাড়া এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।