ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

বিষখালী নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিফাত মাহমুদ হৃদয়
সিফাত মাহমুদ হৃদয় প্রতিনিধি

বিষখালী নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগ্রহ

বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইহান (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকালে জেলার নলটোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার বাসিন্দা মো. নজির হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সঙ্গে বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন বিষখালী নদীর তীরে ঘুরতে যায় ইহান। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে তলিয়ে যায় সে। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু হয়।

বরগুনা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমদাদুল হক জানান, ঘটনার দিন পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। টানা দুই দিন অভিযান চালানোর পর রোববার সকালে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

বিষয় : বরগুনা বিষখালী নদী শিশুর মৃত্যু নিখোঁজ

দৈনিক নবকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বিষখালী নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইহান (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকালে জেলার নলটোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার বাসিন্দা মো. নজির হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সঙ্গে বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন বিষখালী নদীর তীরে ঘুরতে যায় ইহান। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে তলিয়ে যায় সে। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু হয়।

বরগুনা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমদাদুল হক জানান, ঘটনার দিন পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। টানা দুই দিন অভিযান চালানোর পর রোববার সকালে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x