১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, সিপাহী-জনতার অভ্যুত্থানের পটভূমি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সেমিনার ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যৌথভাবে এ আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি বড়ুয়া মনোজিত ধীমন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাতা সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক হেলাল খান।
সেমিনারে
আরও বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম
সোসাইটিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সায়মন তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ, সাংগঠনিক
সম্পাদক মোহাম্মদ সেলিম, গোমতী ফিল্ম সোসাইটির সভাপতি নজরুলা ইসলাম, পিংকএশিয়া ফিল্ম সোসাইটির সভাপতি মেহেদী হাসান, বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ওমর মালিক, চালিউড
ফিল্ম সোসাইটির সহসভাপতি মিষ্টি মাতব্বর এবং রাজবাড়ী ফিল্ম
সোসাইটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ
বিভিন্ন চলচ্চিত্র সংসদের প্রতিনিধিরা।
সেমিনারে
বক্তারা ১৯৭৫ সালের ৭
নভেম্বরের ঘটনাপ্রবাহ, সিপাহী-জনতার অভ্যুত্থানের পেছনের প্রেক্ষাপট এবং জাতীয় বিপ্লব
ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে দিবসটির ইতিহাস ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ
নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন
করা হয়।
বিভিন্ন
স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী আজ
এদিকে
৭ নভেম্বরের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ
সাধারণ মানুষের কাছে তুলে ধরতে
আজ শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের সহযোগিতায় ঢাকা ফিল্ম ক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি ও বেঙ্গল ফিল্ম সোসাইটি যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ইতিহাস ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস।