জনপ্রিয় গীতিকার ও কণ্ঠশিল্পী সুমী শারমীনের লেখা নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন নব্বইয়ের দশকের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আগুন এবং বর্তমান প্রজন্মের গায়িকা প্রিয়াংকা বিশ্বাস। গান দুটির সুর করেছেন রুমন হায়াত। সম্প্রতি বাংলাদেশ বেতারে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নিজের
লেখা গানে আগুন ও
প্রিয়াংকা বিশ্বাসের মতো শিল্পীদের পেয়ে
উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুমী শারমীন। তাঁর
মতে, আগুনের কণ্ঠে নিজের লেখা গান শোনা
বিশেষ আবেগের বিষয়।
সুমী
শারমীন বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাই আমাদের
কৈশোরের ভীষণ ভালোলাগা ও
ভালোবাসার একজন শিল্পী। বাংলাদেশ
বেতারে প্রচারের জন্য এই প্রিয়
শিল্পী আমার লেখা একটি
গানে কণ্ঠ দিয়েছেন, এটা
আমার জন্য পরম প্রাপ্তি।’
এর
আগে অনেক স্বনামধন্য সংগীতশিল্পী
তাঁর লেখা গান গাইলেও
আগুনের কণ্ঠে নিজের গান শুনে বিশেষভাবে
মুগ্ধ হয়েছেন বলে জানান সুমী
শারমীন। তাঁর ভাষায়, আগুনের
কণ্ঠে গানটি যেন তাঁর গীতিকবিতাকে
আরও সার্থক করে তুলেছে।
গান
দুটিতে প্রিয়াংকা বিশ্বাসের অংশগ্রহণ নিয়েও আনন্দ প্রকাশ করেন এই গীতিকার।
তিনি বলেন, আগুন ও প্রিয়াংকার
কণ্ঠে নিজের লেখা গান শোনার
অনুভূতি অন্য রকম, যা
ভাষায় প্রকাশ করা কঠিন। গান
দুটি প্রচারে এলে শ্রোতাদের ভালো
লাগবে বলেও আশা প্রকাশ
করেন তিনি।
অন্যদিকে,
নতুন গান দুটির অভিজ্ঞতা
জানাতে গিয়ে সংগীতশিল্পী আগুন
বলেন, গানগুলোর কথা তাঁর ভীষণ
ভালো লেগেছে। সুরও দারুণ হয়েছে
বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ
বেতারের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেন
এই শিল্পী। আগুন বলেন, বাংলাদেশ
বেতার তাঁদের আবেগের জায়গা। সেখানে গান গাইতে এলে
পুরোনো অনেক স্মৃতি মনে
পড়ে যায়।
গান দুটি বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি করা হয়েছে। রেকর্ডিং সম্পন্ন হওয়ায় এখন শ্রোতারা গান দুটি শোনার অপেক্ষায় রয়েছেন।