শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহাম্মদ বালা। দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার মধ্য দিয়ে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি।
১৯৭৫ সালের
২১
ডিসেম্বর আরশিনগর ইউনিয়নের চরমহিষখালী গ্রামে
জন্মগ্রহণ করেন
ফরিদ
আহাম্মদ। বাংলা
বিভাগ
থেকে
স্নাতকোত্তর ডিগ্রি
অর্জন
করেছেন
তিনি।
বর্তমানে চিকিৎসাসেবার সঙ্গে
সম্পৃক্ত ফরিদ
ফুটবল
খেলোয়াড় ও
সমাজসেবক হিসেবেও পরিচিত।
নিজ উদ্যোগ
ও
অর্থায়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে
আসছেন
বলে
জানিয়েছেন ফরিদ
আহাম্মদ। এসব
কর্মকাণ্ডের মধ্যে
রয়েছে
বৃক্ষরোপণ, হতদরিদ্র পরিবারকে ছাগল
ও
আর্থিক
সহায়তা
দেওয়া,
অসহায়
রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা
এবং
ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করা।
ফরিদ আহাম্মদের দাবি,
গত
১০
থেকে
১২
বছর
ধরে
প্রতি
রমজানে
দরিদ্র
পরিবারের মধ্যে
ইফতারসামগ্রী বিতরণ
করছেন
তিনি।
পাশাপাশি এলাকার
তরুণদের মাদক
থেকে
দূরে
রাখতে
খেলাধুলার প্রতি
আগ্রহী
করে
তোলার
চেষ্টা
করছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে
এলাকার
বিভিন্ন সমস্যা
সমাধানে কাজ
করার
প্রত্যয় জানিয়েছেন এই
প্রার্থী। ফরিদ
আহাম্মদ বলেন,
‘চেয়ারম্যান নির্বাচিত হলে
আমার
এলাকায়
মাদক,
ইভটিজিং, হানাহানি, অবৈধ
জমি
দখল
ও
সাধারণ
মানুষের হয়রানি
বন্ধে
কাজ
করব।
ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন
ও
পরিচ্ছন্নতা নিশ্চিত করে
সবাইকে
সঙ্গে
নিয়ে
আরশিনগরকে একটি
মডেল
ইউনিয়ন
হিসেবে
গড়ে
তুলতে
চাই,
ইনশাআল্লাহ।’
রাজনৈতিকভাবে ফরিদ
আহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
(বিএনপি)
একজন
কর্মী।
তিনি
শরীয়তপুর-২
আসনের
সংসদ
সদস্য
ও
জেলা
বিএনপির সভাপতি
আলহাজ্ব সফিকুর
রহমান
কিরণের
ঘনিষ্ঠ
হিসেবে
পরিচিত।
আরশিনগর ইউনিয়নকে উন্নত,
সমৃদ্ধ
ও
মাদকমুক্ত হিসেবে
গড়ে
তোলার
লক্ষ্যে এলাকার
গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা
করেছেন
ফরিদ
আহাম্মদ। একই
সঙ্গে
আসন্ন
ইউনিয়ন
পরিষদ
নির্বাচনে সর্বস্তরের মানুষের সমর্থন
ও
দোয়া
চেয়েছেন তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবার প্রত্যয় তুলে ধরে ফরিদ আহাম্মদ বালা বলেন, ‘আমি যতদিন বাঁচব, ততদিন গরিব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করব।