পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে ঢাকাই সিনেমা ‘গুলশানের চামেলি’ নির্মাণের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন পরিচালক মোহাম্মদ ইকবাল। তবে শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে মধুমিতার সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে পরিচালক জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে সিনেমাটির কাজ।
মোহাম্মদ ইকবাল
জানান,
আগামী
১
ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন
করপোরেশনের (এফডিসি)
দুই
নম্বর
ফ্লোরে
মধুমিতাকে নিয়ে
সিনেমাটির শুটিং
শুরু
হবে।
এ
জন্য
২৮
নভেম্বর বাংলাদেশে আসবেন
এই
অভিনেত্রী। এরই
মধ্যে
সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ
হয়েছে।
চলতি
মাসেই
এফডিসিতে সেট
নির্মাণ শুরু
হবে।
সিনেমা ছাড়ার
গুঞ্জন
প্রসঙ্গে মধুমিতা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই নানা
ধরনের
গুজব
ছড়ায়।
সিনেমাটিতে যুক্ত
হওয়ার
পরও
তাঁকে
নিয়ে
নেতিবাচক মন্তব্য করা
হয়েছিল। এখন
আবার
সিনেমা
ছেড়ে
দেওয়ার
খবর
ছড়ানো
হচ্ছে।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও
অভিজাত
সমাজের
অন্ধকার বাস্তবতা নিয়ে
নির্মিত হচ্ছে
‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রে রয়েছেন
একজন
যৌনকর্মী, যিনি
কোনো
অপরাধ
না
করেও
বারবার
ক্ষমতাবানদের নির্মমতার শিকার
হন।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটিতে মধুমিতা ছাড়াও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগর।