দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী। এ ধরনের কর্মকাণ্ডকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন তিনি।
শনিবার
রাতে দেওয়া এক বিবৃতিতে মাওলানা
মুহিউদ্দীন রব্বানী এসব কথা বলেন।
বিবৃতিতে
তিনি বলেন, সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদ কোনো
পক্ষের অনুকূলে যেতে পারে, আবার
কোনো পক্ষের বিরুদ্ধেও যেতে পারে। এ
কারণে ক্ষুব্ধ হয়ে কোনো সংবাদপত্রকে
হেয়প্রতিপন্ন করা কিংবা আক্রোশমূলক
আচরণ করা দায়িত্বশীল ব্যক্তিদের
জন্য সমীচীন নয়। জনগণও তাঁদের
কাছ থেকে এমন আচরণ
প্রত্যাশা করে না।
মাওলানা
মুহিউদ্দীন রব্বানী আরও বলেন, প্রধানমন্ত্রীর
রাজনৈতিক সহকারী রাশেদ খানের মতো একজন দায়িত্বশীল
ব্যক্তির প্রকাশ্যে লাইভে এসে পত্রিকা ছিঁড়ে
ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ
সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।
তিনি
বলেন, কোনো সংবাদ বা
সম্পাদকীয় অবস্থান নিয়ে আপত্তি থাকলে
তা মোকাবিলার জন্য আইনি প্রতিকার
চাওয়া কিংবা প্রতিবাদ জানানোর মতো গণতান্ত্রিক পথ
রয়েছে। কিন্তু সংবাদপত্র ছিঁড়ে ফেলে প্রকাশ্যে ক্ষোভ
প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য
নয়।
বিবৃতিতে
মাওলানা মুহিউদ্দীন রব্বানী আশা প্রকাশ করেন,
সংশ্লিষ্ট ব্যক্তি নিজের আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ
প্রকাশ করবেন এবং আনুষ্ঠানিক বিবৃতির
মাধ্যমে গণমাধ্যমকে আশ্বস্ত করবেন যে তাঁরা সংবাদপত্রের
স্বাধীনতায় বিশ্বাসী।
একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।