রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন করা অংশ এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্যান ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।
প্রায়
৫০ কোটি টাকা ব্যয়ে
আধুনিকায়নের পর দীর্ঘদিন বন্ধ
থাকা ওসমানী উদ্যান আবারও নগরবাসীর জন্য খুলে দেওয়া
হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ
শেষে উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে
দেওয়ার কথা রয়েছে।
সম্প্রতি
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জানিয়েছিলেন, প্রায় ১০ বছর বন্ধ
থাকার পর ওসমানী উদ্যান
আবারও নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা
হচ্ছে। উদ্যানটির আধুনিকায়নে ব্যয় হয়েছে প্রায়
৫০ কোটি টাকা।
প্রতিমন্ত্রী
বলেন, আধুনিকায়নের মাধ্যমে উদ্যানটিকে আরও দৃষ্টিনন্দন ও
জনবান্ধব করে সাজানো হয়েছে।
এর ফলে নগরবাসী স্বাচ্ছন্দ্যে
হাঁটাচলা, অবসর যাপন এবং
পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর
সুযোগ পাবেন।
জুলাই
অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের স্মৃতি
ওসমানী
উদ্যানের প্রাঙ্গণে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ এবং বীর
মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘জুলাই
স্মৃতিস্তম্ভ’।
স্মৃতিস্তম্ভটির
মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি ও শহীদদের আত্মত্যাগের
কথা স্মরণ করার সুযোগ পাবেন।
উদ্যানের আধুনিকায়নের পাশাপাশি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগকে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের
অংশ হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্যানটি চালু হওয়ায় রাজধানীবাসীর জন্য নতুন করে অবসর কাটানোর একটি উন্মুক্ত স্থান তৈরি হলো। আধুনিকায়নের মাধ্যমে উদ্যানটিকে আরও জনবান্ধব করে তোলার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।