স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুলের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আহসান হাবিব বিপ্লব।
দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয়
আদর্শের প্রতি
অঙ্গীকার এবং
আন্দোলন-সংগ্রামে সক্রিয়
ভূমিকার স্বীকৃতি হিসেবে
তিনি
এ
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে
দলীয়
নেতাকর্মীরা জানিয়েছেন।
আহসান হাবিব
বিপ্লব
বেলাব
উপজেলা
বিএনপির একজন
পরীক্ষিত ও
লড়াকু
নেতা
হিসেবে
পরিচিত। দীর্ঘ
রাজনৈতিক জীবনে
তিনি
বিএনপির বিভিন্ন কর্মসূচি ও
আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ
নিয়েছেন। বিগত
স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতা ও
নির্যাতনের শিকার
হলেও
তিনি
দলীয়
কর্মকাণ্ড থেকে
সরে
যাননি।
বেলাব উপজেলার সাবেক
চেয়ারম্যান আহসান
হাবিব
বিপ্লব
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে
সক্রিয়। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে
তার
নিবিড়
যোগাযোগ এবং
সাধারণ
মানুষের সঙ্গে
সম্পৃক্ততার কারণে
পুরো
উপজেলা
জুড়েই
তার
জনপ্রিয়তা রয়েছে
বলে
স্থানীয় নেতাকর্মীরা দাবি
করেন।
দলীয় নেতাকর্মীদের মতে,
প্রতিকূল পরিস্থিতিতেও মাঠের
রাজনীতিতে সক্রিয়
থাকা,
নেতাকর্মীদের পাশে
দাঁড়ানো এবং
সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা
রাখার
কারণে
আহসান
হাবিব
বিপ্লব
তৃণমূল
বিএনপিতে একজন
আস্থাভাজন নেতা
হিসেবে
পরিচিতি পেয়েছেন।
স্বাস্থ্য ও
পরিবার
কল্যাণমন্ত্রী সরদার
মোঃ
সাখাওয়াত হোসেন
বকুলের
রাজনৈতিক উপদেষ্টা হিসেবে
দায়িত্ব পাওয়াকে তার
দীর্ঘ
রাজনৈতিক পথচলার
গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে
দেখছেন
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
তাদের প্রত্যাশা, নতুন
দায়িত্বে আহসান
হাবিব
বিপ্লব
মন্ত্রীর সঙ্গে
সমন্বয়
করে
রাজনৈতিক ও
সাংগঠনিক কার্যক্রমকে আরও
গতিশীল
করার
পাশাপাশি বেলাবসহ বৃহত্তর এলাকার
মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবেন।