ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না, বাড়িতে আগুনের পর বললেন এমপি নুসরাত

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না, বাড়িতে আগুনের পর বললেন এমপি নুসরাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: সংগ্রহ

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পেট্রল বোমা হামলার অভিযোগ উঠেছে। হামলার আগে একাধিকবার হুমকি পাওয়ার কথা জানিয়ে এ ঘটনার পেছনে আওয়ামী লীগকে সন্দেহ করছেন তিনি। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের বাগোয়ান গ্রামে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর কাছে ঘটনাটি পেট্রল বোমা হামলা বলে মনে হয়েছে। তবে তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে চান না তিনি।

নুসরাত বলেন, ‘দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

হামলার আগে একাধিকবার হুমকি

সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করেন, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও কয়েকটি হুমকিমূলক ফোন পেয়েছেন তিনি। এসব বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে জিডি করার পরও তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

তাঁর দাবি, বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। ওই পোস্টকে হুমকি হিসেবে দেখছেন তিনি।

নুসরাত বলেন, ‘এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।’

পরিত্যক্ত নয়, বাড়িতে থাকত অসহায় পরিবার

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিত্যক্ত ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানান নুসরাত। তিনি বলেন, বাড়িটিতে পাঁচ থেকে ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। পরিবারটি বাড়ির দেখাশোনা করত এবং তাঁদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিল।

নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, এই বাড়িতেই তিনি বড় হয়েছেন। তাঁর ছোট ভাইয়ের শৈশবও কেটেছে সেখানে। তাঁর বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি পারিবারিক বসতবাড়ি।

নুসরাত জানান, বাড়িতে তাঁর গবাদিপশুর খামার ছিল। সেখানে আত্মীয়স্বজনের পাশাপাশি কেয়ারটেকার পরিবারও বসবাস করত। আগুনে ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে। মারা গেছে বেশ কয়েকটি গবাদিপশু। বাড়ির প্রায় সবকিছু পুড়ে গেছে।

এক ঘণ্টা পর পুলিশের উপস্থিতি

ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও আনুমানিক রাত একটা নাগাদ তারা ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান নুসরাত। তাঁর অভিযোগ, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তখনো আলামত সংগ্রহ করা হয়নি।

তিনি বলেন, দৌলতপুর উপজেলায় দমকলের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে দেরি করেন। ফলে আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ ও তদন্তের আহ্বান জানিয়ে নুসরাত বলেন, ‘যথেষ্ট দেরি হয়ে গেছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন, কারা এই ঘটনার পেছনে রয়েছে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ ও আলামত রয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছেন না।

সংসদ সদস্যের বাড়িও নিরাপদ নয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নুসরাত বলেন, সংসদ সদস্য কিংবা নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিরাও নিরাপত্তার বাইরে নন। সাধারণ মানুষের মতো তাঁদের জীবনও অনিরাপদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় একজন চালক আহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একইভাবে তাঁর বাড়িতে হামলার ঘটনায় একটি শিশু আহত হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নুসরাত বলেন, সংসদে দাঁড়িয়ে সুন্দরভাবে বক্তব্য দেওয়া কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় অস্বীকার করলেই বাস্তবতা বদলে যাবে না।

তাঁর মতে, বিরোধী দলের একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এভাবে চারটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটি জুলাই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি বার্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ভূমিকা নিতে পারে, তা জানানো প্রয়োজন।

হামলার পেছনে আওয়ামী লীগকে সন্দেহ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং বাড়িতে হামলার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুসরাত বলেন, হামলার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেয়েছেন। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উল্লাস প্রকাশ এবং দায় স্বীকারের মতো পোস্ট দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে নুসরাত বলেন, ‘আমি মনে করি খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।’

স্থানীয় কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, নিজের এলাকার মানুষকে তিনি সন্দেহ করেন না। পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, এ ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের দাদার বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান।

বাড়িটির পাশেই নুসরাতের বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। আগুনে তাঁদের কোনো ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশুগুলো অন্যত্র সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে।

বিষয় : রাজনীতি এনসিপি কুষ্টিয়া আওয়ামীলীগ দৌলতপুর

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না, বাড়িতে আগুনের পর বললেন এমপি নুসরাত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x