মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব এবার পড়েছে আন্তর্জাতিক ফুটবলেও। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাতিল করা হয়েছে টুর্নামেন্টকে সামনে রেখে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও।
বার্তা
সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্তের কথা
জানিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের চিঠি পাঠিয়েছে। চিঠিতে
বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার
স্বার্থে বিশ্বকাপে অংশ না নেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড় ও কর্মীদের কল্যাণকে
সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেছে
ফেডারেশন।
এই
সিদ্ধান্তের পেছনে কাতার ভ্রমণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল
৩’ সতর্কতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ
করা হয়েছে। গত মাসে হালনাগাদ
করা ওই সতর্কবার্তায় সশস্ত্র
সংঘাতের ঝুঁকির কথা তুলে ধরে
কাতার ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছিল।
সতর্কবার্তায়
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের
হামলার বিষয়টিও উল্লেখ করা হয়। বিশেষ
করে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো
লক্ষ্য করে হামলার ঝুঁকি
নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের
ফুটবল ফেডারেশন জানিয়েছে, বুধবারই সংশ্লিষ্ট খেলোয়াড়দের ক্লাবগুলোকে এ সিদ্ধান্তের কথা
জানানোর কথা রয়েছে। তবে
ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ
বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের
নিরুৎসাহিত করা হয়েছে।
এদিকে
যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর বিষয়ে
এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
৪৮
দলের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল যারা
আগামী
১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর
পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ৪৮ দলের
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। টুর্নামেন্টের
‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল চিলি, আলজেরিয়া
ও মন্টেনেগ্রো।
সূচি
অনুযায়ী, আগামী ২১ নভেম্বর মন্টেনেগ্রোর
বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান
শুরু করার কথা ছিল
যুক্তরাষ্ট্রের।
গত
আসরে শেষ ষোলোয় ওঠার
লড়াইয়ে খেলেছিল দলটি। এবার নিরাপত্তা উদ্বেগে
তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত
টুর্নামেন্টের আয়োজনে নতুন পরিস্থিতি তৈরি
করেছে।
তবে যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্য কোনো দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে ফিফা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।