ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে আওয়ামী লীগের তিন কর্মী আটক

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে আওয়ামী লীগের তিন কর্মী আটক
ছবি: সংগ্রহ

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহমেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)।

আটক তিনজনের মধ্যে সাব্বির রাজধানীর মিরপুর-২ এলাকায় এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবককে আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে খবর পেয়ে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় আটক তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : আওয়ামীলীগ গুলশান হোটেলওয়েস্টিন আওয়ামীলীগ

দৈনিক নবকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে আওয়ামী লীগের তিন কর্মী আটক

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহমেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)।

আটক তিনজনের মধ্যে সাব্বির রাজধানীর মিরপুর-২ এলাকায় এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবককে আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে খবর পেয়ে গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় আটক তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x