সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। ফলে ম্যাচটি নিয়মরক্ষার হলেও জয় দিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি অপরাজিত থেকে শেষ চারে যাওয়ার লক্ষ্য দলের।
আজকের
ম্যাচটি বাংলাদেশের জন্য আরও বিশেষ।
এই ম্যাচ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে অভিষেক
হতে যাচ্ছে ইংল্যান্ডপ্রবাসী দুই ফুটবলার দেওয়ান
হামজা চৌধুরী ও ওয়াহিদ আলী
ফারহানের। ক্লাবের ব্যস্ততা শেষে ইংল্যান্ড থেকে
উড়ে এসে তাঁরা দলের
সঙ্গে যোগ দিয়েছেন। প্রথমবারের
মতো সাফের মঞ্চে নেমে নিজেদের সামর্থ্য
দেখানোর অপেক্ষায় দুজন।
শ্রীলঙ্কাকে
হারাতে পারলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন
হবে বাংলাদেশ। সে ক্ষেত্রে সেমিফাইনালে
প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান কিংবা ভারতকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ পর্বে অপরাজিত থাকার আত্মবিশ্বাসও কাজে লাগবে শেষ
চারের লড়াইয়ে। এ ছাড়া ম্যাচের
ফল প্রভাব ফেলতে পারে ফিফা র্যাঙ্কিংয়েও।
সেমিফাইনালের
আগে দলের খেলোয়াড়দের পরখ
করে নেওয়ারও সুযোগ পাচ্ছেন কোচ থমাস ডুলি।
নতুন সমন্বয় তৈরি এবং আক্রমণভাগের
কার্যকারিতা বাড়ানোর দিকেও নজর থাকবে তাঁর।
আমরা
খুব আত্মবিশ্বাসী, সাফ জিততে চাই
শ্রীলঙ্কার
বিপক্ষে ম্যাচের আগে গতকাল মঙ্গলবার
অনুশীলনের ফাঁকে নিজের ও দলের লক্ষ্য
নিয়ে কথা বলেছেন হামজা
চৌধুরী। প্রথমবার সাফ খেলতে নামার
আগে বেশ রোমাঞ্চিত এই
মিডফিল্ডার।
হামজা
বলেন, ‘আমি খুব রোমাঞ্চিত।
আমরা সবাই রোমাঞ্চিত। মোমেন্টাম
ধরে রাখার জন্য সব ম্যাচই
গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ
জিততে চাই। আমরা জানি,
আমাদের ওপর চাপ আছে
(শিরোপা জয়ের)। ইনশা
আল্লাহ আমরা সাফ চ্যাম্পিয়ন
হব।’
দলে
যোগ দিয়েই বাংলাদেশের শিরোপা জয়ের সামর্থ্যের কথা
জানিয়েছেন হামজা। তাঁর মতে, সাম্প্রতিক
সময়ে বিভিন্ন শক্তিশালী দলের বিপক্ষে ভালো
খেলে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ।
তিনি
বলেন, ‘আমরা বুঝতে পারি,
পুরো দেশ চায় (আমরা
চ্যাম্পিয়ন হই)। আমরা
খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে,
হংকংয়ের সঙ্গে ও অন্যান্য দলের
সঙ্গে ভালো করেছি। ভারতকে
হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের
সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা
জানি, আমাদের সেই মান আছে;
আমরা আরও ভালো খেলতে
পারি। ইনশা আল্লাহ এই
পর্যায়েও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’
গোলের
সুযোগ তৈরি হচ্ছে, ফিনিশিং
নিয়ে চিন্তা নেই হামজার
ভুটানের
বিপক্ষে আগের ম্যাচে একাধিক
গোলের সুযোগ তৈরি করেও কাজে
লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বদলি
খেলোয়াড় ইব্রাহিমের একমাত্র গোলে জয় পায়
দল। তবে গোলের সুযোগ
নষ্ট হওয়াকে বড় দুশ্চিন্তা হিসেবে
দেখছেন না হামজা।
তাঁর
বিশ্বাস, সুযোগ তৈরি করতে পারাটা
ইতিবাচক দিক। নিয়মিত ম্যাচ
খেলার মধ্য দিয়ে আক্রমণভাগের
খেলোয়াড়েরা আরও কার্যকর হয়ে
উঠবেন।
হামজা
বলেন, ‘স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো
খেলোয়াড় আমাদের আছে এবং আমরা
খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে প্রস্তুতি
নিতে হবে; ম্যাচ খেলতে
হবে। আশা করি, আমরা
আরও গোল করতে পারব;
আরও ম্যাচ জিততে পারব। দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা করতাম,
যদি গোলের সুযোগ তৈরি করতে না
পারতাম। আসলে আমরা সুযোগ
তৈরি করেছি।’
শ্রীলঙ্কার
দলে ১৮, বাংলাদেশে ১১
প্রবাসী ফুটবলার
আজকের
ম্যাচে দুই দলের লড়াইয়ে
বিশেষ আকর্ষণ হতে পারে প্রবাসী
ফুটবলারদের পারফরম্যান্স। শ্রীলঙ্কা এবার সর্বাধিক ১৮
জন বংশোদ্ভূত ফুটবলার নিয়ে সাফে অংশ
নিচ্ছে। বাংলাদেশের দলেও রয়েছেন ১১
জন প্রবাসী ফুটবলার। ফলে প্রবাসী ফুটবলারদের
নিয়ে গড়া দুই দলের
লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা
রয়েছে।
অবশ্য
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই
দল ১৯টি ম্যাচ খেলেছে।
এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১২টিতে, ড্র হয়েছে ২টি
ম্যাচ। শ্রীলঙ্কার জয় ৫টি। সর্বশেষ
২০২১ সালে মুখোমুখি হয়েছিল
দুই দল। দীর্ঘ বিরতির
পর এবার সাফের মঞ্চে
আবারও দেখা হচ্ছে তাদের।
শ্রীলঙ্কাকে
শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন হামজা। তাঁর মতে, গত
এক বছরে দলটি যথেষ্ট
উন্নতি করেছে। তবে বাংলাদেশের প্রস্তুতি
ও আত্মবিশ্বাসও ভালো।
হামজা
বলেন, ‘শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল।
গত ১২ মাসে তারা
অনেক উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি
করেছি। ভুটানের বিপক্ষে তাদের কঠিন ম্যাচ ছিল,
আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। আমাদের
আত্মবিশ্বাস রয়েছে। চাপটা তাদের ওপর, কারণ তারা
হারতে চাইবে না। আমরা ম্যাচটি
নিয়ে আত্মবিশ্বাসী এবং ইনশা আল্লাহ
আগামীকাল (আজ) জিতব।’
সমর্থকদের
ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
জাতীয়
দলের মাঝমাঠ সামলানোর পাশাপাশি আক্রমণ ও রক্ষণ দুই
বিভাগেই ভূমিকা রাখতে দেখা যায় হামজাকে।
মাঠে তাঁর অবস্থান ও
দায়িত্ব নিয়ে কোচের সঙ্গে
আলোচনা হয়েছে। দলের অন্য খেলোয়াড়দের
সঙ্গে সমন্বয় গড়ে তুলে আরও
ভালো পারফরম্যান্স করতে চান তিনি।
বাংলাদেশি
সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের কথাও
তুলে ধরেছেন এই ফুটবলার। হামজা
বলেন, ‘মানুষ আমাকে অনেক ভালোবাসা ও
সমর্থন দিয়েছে। ইংল্যান্ডে আমার খেলা দেখতেও
অনেক বাংলাদেশি সমর্থক যান। বিষয়টি আমার
ও আমার পরিবারের কাছে
অনেক গুরুত্বপূর্ণ। যারা সময় ও
অর্থ ব্যয় করে আমাদের
খেলা দেখতে আসেন, তাঁদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। এখন
আমাদের ম্যাচ ও টুর্নামেন্ট জিততে
হবে।’
সাফে
বাংলাদেশকেই ফেভারিট মনে করেন হামজা।
শিরোপা জেতাই তাঁর লক্ষ্য। তবে
জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব
নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত কোচের ওপর ছেড়ে দিয়েছেন
তিনি।
এদিকে,
চোট কাটিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে
মাঠে ফিরছেন অধিনায়ক তপু বর্মণ। তবে
চোটের কারণে বিশ্বনাথের খেলা নিয়ে অনিশ্চয়তা
রয়েছে।
আজকের সূচি
|
ম্যাচ |
সময় |
ভেন্যু |
|
ভারত–মালদ্বীপ |
বিকেল ৩টা ৩০ মিনিট |
জাতীয় স্টেডিয়াম |
|
বাংলাদেশ–শ্রীলঙ্কা |
রাত ৮টা |
জাতীয় স্টেডিয়াম |