ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১ শুরু হয়েছে তুরস্কের আনতালিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। গতকাল সোমবার সম্মেলনের উদ্বোধনী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি আলাদা আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে একমত হতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। তবে সম্মেলনের অন্যান্য আলোচনায় বিষয়টি উত্থাপনের সুযোগ থাকছে।

তুরস্কের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে ৩৭ জন রাষ্ট্রপ্রধান ও ৩৫ জন সরকারপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের শীর্ষ বৈঠক। ২০ নভেম্বর পর্যন্ত চলবে সম্মেলন।

তুরস্ক এবারই প্রথম জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনের আয়োজক হয়েছে। উদ্বোধনী অধিবেশনে ব্রাজিলের আন্দ্রে কোরেয়া দো লাগোর কাছ থেকে কপের সভাপতির দায়িত্ব নেন তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। আগের সম্মেলনগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দিয়ে এবারের আয়োজনকে ‘বাস্তবায়নের কপ’ হিসেবে তুলে ধরছে তুরস্ক।

অভিযোজন অর্থায়ন নিয়ে মতভেদ

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজন অর্থায়ন এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, খরা মোকাবিলার প্রস্তুতি, দুর্যোগের আগাম সতর্কব্যবস্থা এবং উপকূলীয় লবণাক্ততাপ্রবণ এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা করতে এ অর্থ প্রয়োজন।

উন্নয়নশীল দেশগুলোর দাবি, ধনী দেশগুলোকে তাদের অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তবে কোন দেশ কতটা দায়িত্ব নেবে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো কীভাবে অর্থ পাবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। ঋণের বোঝা না বাড়িয়ে অভিযোজন কার্যক্রম এগিয়ে নিতে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি অভিযোজন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের পদ্ধতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান আমার দেশকে বলেন, উপকূলের কোনো পরিবারকে নিরাপদ পানি সংগ্রহের জন্য দূরে যেতে হলে তাদের বাড়ির কাছেই পানির ব্যবস্থা করাই হবে অভিযোজন। এ ধরনের উদ্যোগে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী যাতে সহজে ও সরাসরি অনুদান পায়, কপ৩১-এর আলোচনায় তা নিশ্চিত করতে হবে।

ন্যায্য রূপান্তর ও নিঃসরণ কমানোর আলোচনা

পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার লক্ষ্যে গত বছর ব্রাজিলের বেলেমে ন্যায্য রূপান্তরের একটি ব্যবস্থা অনুমোদন করা হয়। আনতালিয়ায় আলোচকেরা এবার সেই ব্যবস্থা কীভাবে কার্যকর করা হবে, তা নির্ধারণের চেষ্টা করবেন। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমাতে জাতিসংঘের কর্মসূচির মেয়াদ বাড়ানো নিয়েও দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

এবারের সম্মেলনে প্যারিস চুক্তির আওতায় দ্বিতীয় বৈশ্বিক পর্যালোচনা শুরু হবে। চুক্তির লক্ষ্য অর্জনে দেশগুলো সম্মিলিতভাবে কতটা অগ্রগতি করেছে, তা এই প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে। ২০২৮ সালে পর্যালোচনাটি শেষ হওয়ার কথা।

প্রথম দিনের আলোচনায় খাদ্য ও কৃষি

কপ৩১-এর প্রথম দিনের আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য ও পানির সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং খাদ্য অপচয় রোধ নিয়েও আলোচনা হয়েছে।

সম্মেলনের মূল কূটনৈতিক আলোচনার কেন্দ্র ব্লু জোন এবং নাগরিক সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত গ্রিন জোনে এসব বিষয়ে আলোচনা, কর্মশালা ও সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

ব্লু জোনে প্রথম দিনের আলোচনায় খাদ্য ও কৃষি খাতের চ্যালেঞ্জ উঠে আসে। বৈরী আবহাওয়া, দীর্ঘস্থায়ী খরা, বন্যা ও মাটির লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহব্যবস্থায় তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলার উপায় নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান গুতেরেসের

সম্মেলনের উদ্বোধনী দিনে জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চরম আবহাওয়ার কারণে গত এক বছরে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জলবায়ুর চরম পরিস্থিতির এক নতুন যুগে প্রবেশ করেছি।’

বিশ্বনেতাদের উদ্দেশে জাতিসংঘের বিদায়ী মহাসচিব বলেন, কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা নিশ্চিত করে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেবে। তবে দরিদ্র দেশগুলোর অভিযোগ, প্রয়োজনের তুলনায় এই সহায়তা যথেষ্ট নয়।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’ অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ অভিযোজনের জন্য উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যায়ের সরকারি অর্থায়নে এ খাতে পাওয়া গেছে মাত্র ২৮ দশমিক ২ বিলিয়ন থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশের দাবি ন্যায্য হিস্যা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, কপ৩১ সম্মেলনে বাংলাদেশ শুধু নিজের জন্য অর্থ বরাদ্দের দাবি তুলবে না; জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা অন্যান্য দেশের জন্যও তহবিল বাড়ানোর বিষয়টি তুলে ধরবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের তুরস্কযাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কপ৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে।

রিজভী বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে দেশের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা জরুরি।

জাতীয় পর্যায়ের হিসাবেও জলবায়ু অভিযোজনের জন্য বিপুল অর্থের প্রয়োজনীয়তা উঠে এসেছে। ইউএনবির তথ্য অনুযায়ী, বাংলাদেশের ২০২৩ থেকে ২০৫০ সালের জাতীয় অভিযোজন পরিকল্পনায় ১১৩টি উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রায় ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে চিহ্নিত করা হয়েছে। এর সঙ্গে এনডিসি ৩.০-এর আওতায় নিঃসরণ কমানোর জন্য প্রয়োজনীয় ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার যোগ করলে জাতীয় পর্যায়ে অর্থের চাহিদা কয়েকশ বিলিয়ন ডলারে পৌঁছায়।

অন্যদিকে, বিশ্বের সব উন্নয়নশীল দেশ মিলিয়ে বছরে যে পরিমাণ সরকারি অভিযোজন অর্থায়ন পায়, তা বাংলাদেশের এক বছরের প্রয়োজনের তুলনায়ও অনেক কম। এ অবস্থায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করার লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অর্থ ছাড়ের নির্দিষ্ট সময়সীমা ও বার্ষিক পরিকল্পনা থাকা প্রয়োজন। তা না হলে কাগজে-কলমে লক্ষ্য পূরণ হলেও ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তব সুরক্ষা নিশ্চিত হবে না।

এ কারণে আনতালিয়ায় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হতে পারে প্রতিবছরের অর্থায়নের একটি সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ। একই সঙ্গে অর্থায়নের ভিত্তিমাত্রা ও বণ্টনের মানদণ্ড স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। এসব ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির পাশাপাশি সংশ্লিষ্ট দেশের জলবায়ু ঝুঁকির মাত্রাকেও গুরুত্ব দিতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার অংশগ্রহণ

তুরস্কের পরিবেশ মন্ত্রণালয় সম্মেলনে অংশ নেওয়ার প্রত্যাশিত দেশ ও প্রতিনিধিদলগুলোর তালিকা প্রকাশ করেছে। ইউরোপ থেকে অস্ট্রিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, সাইপ্রাস, ফিনল্যান্ড, ইতালি, লিখটেনস্টাইন, মাল্টা, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, রাশিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, ইউক্রেন ও যুক্তরাজ্যের অংশ নেওয়ার কথা রয়েছে। উত্তর সাইপ্রাসের তুর্কি সাইপ্রিয়ট প্রতিনিধিদলের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

আফ্রিকা থেকে আলজেরিয়া, বতসোয়ানা, বুরুন্ডি, কমোরোস, আইভরি কোস্ট, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, এসওয়াতিনি, ইথিওপিয়া, গ্যাবন, গিনি-বিসাউ, লেসোথো, লিবিয়া, মাদাগাস্কার, মালি, মৌরিতানিয়া, মোজাম্বিক, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, সেশেলস, সোমালিয়া, সুদান, তানজানিয়া, টোগো ও জিম্বাবুয়ের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ ছাড়াও আর্মেনিয়া, আজারবাইজান, চীন, জর্জিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের নামও আলাদাভাবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে অ্যান্টিগুয়া ও বারবুডা, বাহামা, বার্বাডোস, বলিভিয়া, ব্রাজিল, গায়ানা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া এবং ভেনেজুয়েলার প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়ার সংযুক্ত রাজ্যসমূহ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নিউয়ে, পালাউ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা ও টুভালুর প্রতিনিধিদল অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ইউরোপীয় কমিশন, জাতিসংঘ, জাতিসংঘের সাধারণ পরিষদ, বিশ্বব্যাংক, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) থেকেও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন।

কপ৩১-এ বাংলাদেশের পাঁচ তরুণ প্রতিনিধি

এবারের সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশা তুলে ধরতে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন পাঁচ তরুণ-তরুণী। বৈশ্বিক জলবায়ু আলোচনায় সরাসরি অংশ নিয়ে দেশের জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ ও অর্থবহ ফলাফল অর্জনে ভূমিকা রাখতে চান তাঁরা।

প্রতিনিধিদলে রয়েছেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ, সামিয়া মেহজাবিন স্নেহা এবং ইয়ুথ ফর এনডিসি ও ইউনিসেফ বাংলাদেশের আয়োজনে ইয়ুথ ক্লাইমেট নেগোশিয়েটরস ফেলোশিপের ফেলো তাহমিদ জারিফ, কাশফিয়া কাসুর চৌধুরী ও শাবিল আহমেদ।

সরকারি প্রতিনিধিদলের সঙ্গে তাঁদের এই যাত্রার মধ্য দিয়ে এবারের আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ শুরু হলো।

বিষয় : জলবায়ু পরিবর্তন কপ৩১ জলবায়ু সম্মেলন অভিযোজন অর্থায়ন

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১ শুরু হয়েছে তুরস্কের আনতালিয়ায়

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x