ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

তিন গোলে এগিয়েও জয় পেল না মেসির মিয়ামি, গোল্ডেন বুট তাঁরই

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগ্রহ

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল ইন্টার মিয়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লিওনেল মেসির দলকে। নিজেদের মাঠে শার্লট এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ করেছে মিয়ামি।

নু স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে কাছ থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইয়ান ফ্রে। ৩৩ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে জার্মান বেরেতেরামের হেডের পর পাওয়া বলে জালে পাঠান লুইস সুয়ারেজ। এটি ছিল চলতি লিগ মৌসুমে সুয়ারেজের ১৭তম গোল।

প্রথমার্ধের ৪২ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো ডি পল। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় মিয়ামি।

তবে বিরতির পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। ৫০ ও ৫৫ মিনিটে পরপর দুটি গোল করে শার্লটকে ম্যাচে ফেরান লিয়েল আবাদা। দুই গোলের ব্যবধান কমে আসার পর সমতা ফেরাতে আক্রমণের গতি বাড়ায় সফরকারীরা।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আসে নাটকীয় সমতাসূচক গোল। টাইগার স্মলসের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন রোদলফো আলোকো। তাতে তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে শার্লট।

এই ম্যাচে গোল না পেলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন মেসি। নিয়মিত মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬-এ। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

নিয়মিত মৌসুম শেষে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে ইন্টার মিয়ামি। প্লে-অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ কলম্বাস ক্রু।

বিষয় : লিওনেল মেসি ইন্টার মিয়ামি মেজর লিগ সকার এমএলএস গোল্ডেন বুট

দৈনিক নবকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

তিন গোলে এগিয়েও জয় পেল না মেসির মিয়ামি, গোল্ডেন বুট তাঁরই

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x