প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা থাকলেও মাঠে দেখা গেল একতরফা লড়াই। ঘরের মাঠে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদাভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রোসারিও সেন্ট্রাল। স্বাগতিকদের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। করেছেন জোড়া গোল।
রোববার
রাতে আর্জেন্টিনার লিগা প্রফেশনাল ডি
ফুটবলের ম্যাচটি অনুষ্ঠিত হয় গিগান্তে দে
আরোইয়িতো স্টেডিয়ামে। শুরু থেকেই আক্রমণাত্মক
ফুটবল খেলতে থাকা রোসারিও প্রথমার্ধে
পেনাল্টি থেকে গোল করে
এগিয়ে যায়। গোলটি করেন
ডি মারিয়া।
প্রথমার্ধের
শেষ দিকে বড় ধাক্কা
খায় সফরকারী ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদাভিয়া। গ্যাস্টন আভিলার ওপর কঠোর ফাউলের
কারণে লাল কার্ড দেখে
মাঠ ছাড়েন অ্যালেক্স আর্সে। ফলে বাকি সময়
১০ জন নিয়ে খেলতে
হয় মেনডোজার দলটিকে।
সংখ্যায়
পিছিয়ে পড়ার পর আর
ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। সেই সুযোগ কাজে
লাগিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে থাকে রোসারিও।
ম্যাচের
৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের
এগিয়ে দেন ডি মারিয়া।
এরপর একে একে গোল
করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও
মার্কো রুবেন। তাতে ৫-০
গোলের বড় জয় নিশ্চিত
হয় রোসারিও সেন্ট্রালের।
এই
জয়ে লিগের জোন ‘বি’-এর
শীর্ষে উঠে এসেছে রোসারিও।
পাশাপাশি সার্বিক পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন চতুর্থ। চলতি
মৌসুমে ১২ ম্যাচে দলটির
জয় ছয়টি, ড্র চারটি এবং
হার দুটি।
গত বছরের চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও কোপা লিবার্তোদোরেসে জায়গা করে নেওয়াই রোসারিও সেন্ট্রালের অন্যতম প্রধান লক্ষ্য। ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদাভিয়ার বিপক্ষে বড় জয় সেই লক্ষ্যে দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।