ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার টাঙালেন বিক্ষোভকারীরা

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার টাঙালেন বিক্ষোভকারীরা
ছবি: সংগ্রহ

বরিশাল নগরের বৈদ্যপাড়া এলাকায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন একদল ব্যক্তি ও গুমের শিকার পরিবারের সদস্যরা। এ সময় বাড়ির ফটকে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা ব্যানার ও সাইনবোর্ড টাঙানো হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি এই সাবেক কর্মকর্তার সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার বিকেলে জিয়াউল আহসানের ওই বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভের একপর্যায়ে নিখোঁজ দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম বাড়িটির সামনে উপস্থিত হন। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, র‍্যাবে কর্মরত থাকার সময় জিয়াউল আহসান বহু মানুষকে গুম, গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন এবং হত্যার সঙ্গে জড়িত ছিলেন। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারিক প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে ধরে তাঁরা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ সময় বিক্ষোভকারীরা তাঁর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বাড়ির ফটকে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। স্থানীয় লোকজন জানান, ভবনের আগের নাম মুছে ফেলা হয়েছে। পাশাপাশি গুম ও নিহত ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানারও প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে গত ১৯ নভেম্বর বিকেলে ওই বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় ভবনের নিচতলার একটি কক্ষে আগুন দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই বাড়িতে বসবাসরত জিয়াউল আহসানের স্বজনেরা আত্মগোপনে রয়েছেন।

বিষয় : মানবতাবিরোধী অপরাধ গুম বরিশাল জিয়াউল আহসান

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার টাঙালেন বিক্ষোভকারীরা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x