লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে
জুলাই বিপ্লব
চলাকালে রাজশাহীতে সংঘটিত
মানবতাবিরোধী অপরাধের মামলায়
রাজশাহী সিটি
করপোরেশনের (রাসিক)
সাবেক
মেয়র
এ
এইচ
এম
খায়রুজ্জামান লিটনসহ
৩৮
জনের
বিরুদ্ধে আনা
আনুষ্ঠানিক অভিযোগ
আমলে
নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-২।
একই
সঙ্গে
পলাতক
৩৪
আসামির
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
এবং
চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া
হয়েছে।মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল
ইসলাম
চৌধুরীর নেতৃত্বাধীন তিন
সদস্যের বিচারিক প্যানেল এ
আদেশ
দেন।
প্যানেলের অন্য
দুই
সদস্য
হলেন
বিচারক
মো.
মঞ্জুরুল বাছিদ
ও
বিচারক
নূর
মোহাম্মদ শাহরিয়ার কবীর।ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি
করেন
প্রসিকিউটর জহিরুল
আমিন।
তাঁকে
সহযোগিতা করেন
প্রসিকিউটর ফারুক
আহাম্মদ, মঈনুল
করিম,
মার্জিনা রায়হান,
সহিদুল
ইসলাম
সরদার
ও
তারেক
আবদুল্লাহ।শুনানিতে তিনটি ভিডিও উপস্থাপনশুনানিতে মামলার
অভিযোগ
ও
ঘটনার
বিস্তারিত তুলে
ধরেন
প্রসিকিউটর জহিরুল
আমিন।
এ
সময়
ট্রাইব্যুনালে তিনটি
ভিডিও
প্রদর্শন করা
হয়।
প্রসিকিউশনের দাবি,
ভিডিওগুলোতে কয়েকজন
আসামিকে অস্ত্র
হাতে
গুলি
করতে
দেখা
যায়।
তাঁদের
মধ্যে
জহিরুলসহ কয়েকজনকে শনাক্ত
করার
কথা
জানান
প্রসিকিউটর।পরে অভিযোগের প্রাথমিক ভিত্তি
বা
প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় নিয়ে
আনুষ্ঠানিক অভিযোগ
আমলে
নেওয়ার
আবেদন
করা
হয়।
একই
সঙ্গে
পলাতক
আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির
আবেদন
করে
প্রসিকিউশন।শুনানি শেষে
ট্রাইব্যুনাল ৩৪
জনের
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং
চারজনকে হাজিরের নির্দেশ দেন।
মামলার
পরবর্তী শুনানির জন্য
আগামী
১৭
সেপ্টেম্বর দিন
ধার্য
করা
হয়েছে।যাঁদের হাজিরের নির্দেশপ্রোডাকশন ওয়ারেন্ট জারি
হওয়া
চারজন
হলেন
রাজশাহী-৩
আসনের
সাবেক
সংসদ
সদস্য
মো.
আসাদুজ্জামান আসাদ,
ডাবলু
সরকার,
জহিরুল
ইসলাম
রুবেল
ও
মোহাইমিনুল ইসলাম
মানিক।গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া
৩৪
জন
হলেন—খায়রুজ্জামান লিটন, বিপ্লব বিজয়
তালুকদার, হুমায়ুন কবির,
রকি
কুমার
ঘোষ,
রাশিক
দত্ত,
বাপ্পী
চৌধুরী
রনি,
মহিদুল
ইসলাম
মোস্তফা, খালিদ
হাসান
বিপ্লব,
রাশেদুল করিম
রোজেল,
মেহেদী
হাসান
ওরফে
রনি,
জেডু
সরকার
ওরফে
জাবেদুর রহমান,
আব্দুল
হামিদ
সরকার
ওরফে
টেকন,
আনোয়ার
হোসেন
ওরফে
আনার,
আরমান
আলী,
আব্দুল
মোমিন,
শাহাদত
হোসেন
শাহু,
তৌহিদুল হক
সুমন,
মাহতাব
হোসেন
চৌধুরী,
আলাউদ্দিন ওরফে
আলাল,
সরিফুল
ইসলাম
বাবু,
মো.
নাবিল
হাসান,
মাহমুদুল হাসান
রাজীব,
ফরহাদ
হোসেন
বিপ্লব,
তৌরিদ
আল
মাসুদ
রনি,
মেহেদী
হাসান
রিমেল
ওরফে
রিগেন,
আশরাফুল ইসলাম
জাফর,
সুকান্ত কুমার
দাস,
ফয়সাল
আহমেদ
রুনু,
নুর
মোহাম্মদ সিয়াম,
আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল
পারভেজ
লুলু,
মনিরুজ্জামান খান
ওরফে
মনির
এবং
শফিকুজ্জামান ওরফে
শফিক।২০২৪ সালের ৫
আগস্টের ঘটনাপ্রসিকিউশনের অভিযোগ
অনুযায়ী, জুলাই
বিপ্লব
চলাকালে ২০২৪
সালের
৫
আগস্ট
দুপুরে
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার
শেখেরচক স্বচ্ছ
টাওয়ারের বিপরীতে লবঙ্গ
রেস্টুরেন্টের সামনে
আন্দোলনকারী রায়হান
আলীকে
গুলি
করে
হত্যা
করা
হয়।
একই
সময়ে
শাহ
মখদুম
কলেজের
সামনে
আনজুম
সাকিব
নিহত
হন।এ ছাড়া
সালমান
ওরফে
শিমুলসহ আরও
অনেকে
ওই
সময়
আহত
হন
বলে
অভিযোগে উল্লেখ
করা
হয়েছে।শেখেরচক স্বচ্ছ
টাওয়ারের সামনে,
শাহ
মখদুম
কলেজের
সামনে,
পদ্মা
নদীর
বেড়িবাঁধ, আলুপট্টি মোড়
ও
আশপাশের এলাকায়
সংঘটিত
এসব
ঘটনাকে
মানবতাবিরোধী অপরাধ
হিসেবে
উল্লেখ
করেছে
প্রসিকিউশন।এর আগে
গত
৩০
জুলাই
এই
৩৮
জনের
বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
দাখিল
করেছিল
প্রসিকিউশন। সেই
অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার তা
আমলে
নিলেন
আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-২।