ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

শেখ হাসিনা ও কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে আজই চিঠি

ছবি: সংগ্রহ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। চিঠিটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সাজা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আর আপিলের সেই সুযোগ পাচ্ছেন না। ফলে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ আসাদুজ্জামান খান কামাল

দৈনিক নবকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ও কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে আজই চিঠি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। চিঠিটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সাজা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আর আপিলের সেই সুযোগ পাচ্ছেন না। ফলে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x