ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

শ্রমিক বিক্ষোভের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগ্রহ

দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের চলমান বিক্ষোভের সঙ্গে তাঁদের ন্যায্য দাবি-দাওয়ার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত কোনো কোনো মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি গার্মেন্টস কারখানা বন্ধ করার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাংবাদিকেরা অনেক পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন। জবাবে তিনি বলেন, আশা করি এগুলো খুব শিগগির খোলার ব্যবস্থা করা হবে।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন সালাহউদ্দিন আহমদ পোশাকশ্রমিক

দৈনিক নবকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শ্রমিক বিক্ষোভের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের চলমান বিক্ষোভের সঙ্গে তাঁদের ন্যায্য দাবি-দাওয়ার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত কোনো কোনো মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি গার্মেন্টস কারখানা বন্ধ করার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাংবাদিকেরা অনেক পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন। জবাবে তিনি বলেন, আশা করি এগুলো খুব শিগগির খোলার ব্যবস্থা করা হবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x