ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শিবগঞ্জে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১
ছবি: সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুতের অভিযোগে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর বাড়ি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কানসাট ধোবড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম ওই গ্রামের লুৎফল হকের ছেলে।

সোমবার বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবড়া গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে আমিনুল ইসলামকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, আটক আমিনুলের স্বীকারোক্তি অনুযায়ী, ককটেলগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার ও পণ্য পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

বিষয় : বিজিবি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ককটেল উদ্ধার

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


শিবগঞ্জে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুতের অভিযোগে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর বাড়ি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কানসাট ধোবড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম ওই গ্রামের লুৎফল হকের ছেলে।

সোমবার বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবড়া গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে আমিনুল ইসলামকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, আটক আমিনুলের স্বীকারোক্তি অনুযায়ী, ককটেলগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার ও পণ্য পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।


দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
শিবগঞ্জে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১
0:00 0:00
1.0x