ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

কামাল ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

কামাল ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগ্রহ

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। এ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।

আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তাঁকে আদালতে হাজির করা হয়নি। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

দুদক ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলাটি করে। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।

মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়, অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদ অর্জন করেছেন আসাদুজ্জামান খান কামাল। তাঁর অর্জিত এসব সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তাঁর নামে থাকা নয়টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলার অভিযোগে উল্লেখ করেছে দুদক।

অভিযোগ অনুযায়ী, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস আড়াল করতে তিনি এসব অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। দুদকের অভিযোগে এসব কর্মকাণ্ডকে মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিষয় : দুদক আদালত অর্থ পাচার আসাদুজ্জামান খান কামাল অবৈধ সম্পদ অর্জন

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কামাল ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x