ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ছবি: সংগ্রহ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের ঘটনাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার দেশে ফেরা এবং আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। নির্বাসন থেকে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ পরিস্থিতিতে তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রসিকিউশন টিমের বক্তব্যের দিকে এখন নজর থাকবে।

বিষয় : শেখ হাসিনা চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাসপোর্ট চিফ প্রসিকিউটর

দৈনিক নবকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x