ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

চিন্ময় কৃষ্ণ দাশকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগ্রহ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে।

সোমবার ভোর ৫টার দিকে তাঁকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাশকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, বিশেষ কোনো কারণ থাকলে কিংবা কোনো বন্দি আলোচিত হলে নিয়ম অনুযায়ী তাঁকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবে সোমবার ভোর ৫টার দিকে চিন্ময় কৃষ্ণ দাশকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিষয় : কারাগার কেরানীগঞ্জ চিন্ময় কৃষ্ণ দাশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাশকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে।

সোমবার ভোর ৫টার দিকে তাঁকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাশকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, বিশেষ কোনো কারণ থাকলে কিংবা কোনো বন্দি আলোচিত হলে নিয়ম অনুযায়ী তাঁকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবে সোমবার ভোর ৫টার দিকে চিন্ময় কৃষ্ণ দাশকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x