দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে ব্যাংক খাতে খেলাপি ঋণের ধারাবাহিক ঊর্ধ্বগতির চিত্র উঠে এসেছে।
সোমবার
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল
ইসলাম খানের এক প্রশ্নের জবাবে
এ তথ্য জানান অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর
(অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে
দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১
সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের
পরিমাণ ছিল ৯৪ হাজার
৩০৬ কোটি টাকা, যা
ওই সময়ের বিতরণ করা মোট ঋণের
৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২
সালে তা বেড়ে দাঁড়ায়
১ লাখ ১২ হাজার
৯০১ কোটি টাকা বা
৭ দশমিক ৬৪ শতাংশে।
পরবর্তী
বছরগুলোতেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।
২০২৩ সালে খেলাপি ঋণ
ছিল ১ লাখ ৩৫
হাজার ৭১০ কোটি টাকা,
যা মোট ঋণের ৮
দশমিক ৩৯ শতাংশ। ২০২৪
সালে তা বেড়ে ৩
লাখ ৫ হাজার ৭৩
কোটি টাকা বা ১৭
দশমিক ৮৩ শতাংশে পৌঁছায়।
২০২৫ সালে খেলাপি ঋণের
পরিমাণ আরও বেড়ে দাঁড়ায়
৫ লাখ ৪৪ হাজার
৮৩১ কোটি টাকা। ওই
বছর মোট ঋণের ২৯
দশমিক ৯২ শতাংশ ছিল
খেলাপি।
অর্থমন্ত্রীর
দেওয়া তথ্য অনুযায়ী, গত
পাঁচ বছরে ব্যাংক খাতে
খেলাপি ঋণের পরিমাণ ২৪
দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি
পেয়েছে।
এদিকে
জামায়াতের আরেক সংসদ সদস্য
কামরুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে
আনতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি
জানান, চলতি বছর বাংলাদেশ
ব্যাংক ব্যাংক খাতের কাঠামোগত সংস্কারে কয়েকটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ নিয়েছে।
এসব উদ্যোগের মূল লক্ষ্য ব্যাংকভিত্তিক
খেলাপি ঋণ কমানো, দীর্ঘদিন
ধরে অনিষ্পন্ন খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তি,
ব্যাংকের ব্যালান্স শিট পরিষ্কার করা
এবং ঋণ আদায় কার্যক্রম
জোরদার করা।
এ
ছাড়া সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো
গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী
বলেন, যেসব ব্যাংকের খেলাপি
ঋণের হার ১০ শতাংশের
বেশি, সেসব ব্যাংকের পরিচালনা
পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
সঙ্গে নিয়মিত আলোচনা এবং নিবিড় তদারকি
করা হচ্ছে। এসব আলোচনায় খেলাপি
ঋণ বৃদ্ধির কারণ, ঋণ আদায়ের প্রতিবন্ধকতা
চিহ্নিত করা এবং তা
দূর করতে ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা
তৈরি ও বাস্তবায়নের নির্দেশনা
দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী ব্যাংকগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।