কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিষাক্ত বর্জ্যে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে পরিবেশ বিপর্যয় ও জনদুর্ভোগের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
সোমবার জাতীয়
সংসদের
অধিবেশনে বক্তব্য দিতে
গিয়ে
প্রধানমন্ত্রীর দৃষ্টি
আকর্ষণ
করে
তিনি
বলেন,
‘আপনি
ছাড়া
এই
দেশে
কারো
কাছে
কথা
বলে
কোনো
লাভ
হয়
না।’
সংসদে মনিরুল
হক
চৌধুরী
অভিযোগ
করেন,
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক ও
বিষাক্ত বর্জ্য
পরিশোধন না
করেই
স্থানীয় প্রাকৃতিক খালে
ফেলা
হচ্ছে।
এতে
কুমিল্লা থেকে
নোয়াখালী ও
লক্ষ্মীপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার
পরিবেশ,
কৃষি
ও
মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আগামী
দুই
বছরের
মধ্যে
এসব
বর্জ্য
মেঘনা
নদীতে
গিয়ে
মিশলে
এর
প্রভাব
পুরো
জাতির
ওপর
পড়বে
বলেও
সতর্ক
করেন
তিনি।
বিষয়টির ভয়াবহতা তুলে
ধরে
এই
সংসদ
সদস্য
বলেন,
ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে
ইতোমধ্যে প্রায়
পাঁচ
হাজার
পরিবার
ঘরবাড়ি
ছেড়ে
যেতে
বাধ্য
হয়েছে।
এ
ছাড়া
ওই
অঞ্চলের প্রায়
এক
লাখ
মানুষ
ক্যানসারসহ বিভিন্ন জটিল
রোগে
আক্রান্ত হয়েছেন
বলে
দাবি
করেন
তিনি।
তাঁর
ভাষ্য,
দূষিত
খালের
পানিতে
নামলে
মানুষের পা
পচে
যাচ্ছে। কৃষকেরা জমিতে
চাষাবাদও করতে
পারছেন
না।
নিজের অভিযোগের সত্যতা
যাচাইয়ে তদন্তের আহ্বান
জানিয়ে
মনিরুল
হক
চৌধুরী
বলেন,
‘আমার
কথা
মিথ্যা
হলে
আমি
সংসদ
থেকে
পদত্যাগ করব।
আপনি
একটা
তদন্ত
করে
দেখেন।
ওই
খালের
পাড়ে
যদি
কোনো
লোক
আধা
ঘণ্টা
অপেক্ষা করতে
পারে,
তাহলে
আমি
আমার
সব
কথা
প্রত্যাহার করব।’
তিনি আরও
বলেন,
ইপিজেড
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন
হওয়ায়
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সহজে
মামলা
করা
সম্ভব
হচ্ছে
না।
পরিবেশ
অধিদপ্তরের ১৩টি
প্রতিবেদন, হাইকোর্ট ও
পরিবেশ
আদালতের রায়
এবং
৫০০
কোটি
টাকা
ক্ষতিপূরণের নির্দেশনা থাকার
পরও
কার্যকর কোনো
ব্যবস্থা নেওয়া
হয়নি
বলে
অভিযোগ
করেন
তিনি।
সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া
প্রতিবেদনের সঙ্গেও
দ্বিমত
প্রকাশ
করেন
এই
সংসদ
সদস্য।
পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ
কুমিল্লা ও
উত্তর
নোয়াখালী সেচ
প্রকল্পের মাধ্যমে পানির
স্বাভাবিক প্রবাহ
সচল
রেখে
বিষাক্ত বর্জ্য
অপসারণের উদ্যোগ
নেওয়ার
আহ্বান
জানান
তিনি।
এ সময় বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন মনিরুল হক চৌধুরী।