রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতের এ ঘটনায় আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার
রাত ১০টার দিকে মিরপুর মডেল
থানা এলাকার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় দায়িত্ব
পালনরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০
মিনিটের দিকে রাজধানী পরিবহনের
বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে।
যাত্রীরা নেমে যাওয়ার পরপরই
বাসটিতে আগুন জ্বলে ওঠে।
তিনি
বলেন, বাসে থাকা যাত্রী,
চালক ও তাঁর সহকারী
নিরাপদে নেমে আসতে সক্ষম
হন। ফলে এ ঘটনায়
কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি
পুরোপুরি পুড়ে গেছে।
মিরপুর
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান
জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের
বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
পরে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার
করা হয়।
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।