ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরাইলের হামলায় নিহত হয়েছিলেন তাঁরা। দীর্ঘ সময় পর দেহাবশেষ উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হলে শোকাবহ পরিবেশে তাঁদের শেষ বিদায় জানানো হয়।

সম্প্রতি উদ্ধার হওয়া এসব দেহাবশেষের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গাজায় জড়ো হন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনেরা। সাদা কাফনে মোড়ানো দেহাবশেষগুলো শহরের বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে আল-ফালুজা কবরস্থানে গণকবরে তাঁদের দাফন করা হয়।

দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পর স্বজনদের কাছে ফিরেছে নিহত এসব ফিলিস্তিনির দেহাবশেষ। শেষবারের মতো তাঁদের বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের হারানোর বেদনার সঙ্গে দীর্ঘ অপেক্ষার অবসানও ছিল তাঁদের এই শেষ বিদায়ে।

ইসরাইলি হামলায় গাজার অসংখ্য আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধার তৎপরতায় সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেকের মরদেহ দীর্ঘ সময় ধরে সেখানেই পড়ে ছিল।

উদ্ধার হওয়া ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ গাজায় ইসরাইলি হামলার ভয়াবহতা এবং দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়ের আরেকটি চিত্র সামনে এনেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিষয় : গাজা ফিলিস্তিন ইসরাইলি হামলা মানবিক বিপর্যয়

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরাইলের হামলায় নিহত হয়েছিলেন তাঁরা। দীর্ঘ সময় পর দেহাবশেষ উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হলে শোকাবহ পরিবেশে তাঁদের শেষ বিদায় জানানো হয়।

সম্প্রতি উদ্ধার হওয়া এসব দেহাবশেষের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গাজায় জড়ো হন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনেরা। সাদা কাফনে মোড়ানো দেহাবশেষগুলো শহরের বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে আল-ফালুজা কবরস্থানে গণকবরে তাঁদের দাফন করা হয়।

দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পর স্বজনদের কাছে ফিরেছে নিহত এসব ফিলিস্তিনির দেহাবশেষ। শেষবারের মতো তাঁদের বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের হারানোর বেদনার সঙ্গে দীর্ঘ অপেক্ষার অবসানও ছিল তাঁদের এই শেষ বিদায়ে।

ইসরাইলি হামলায় গাজার অসংখ্য আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধার তৎপরতায় সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেকের মরদেহ দীর্ঘ সময় ধরে সেখানেই পড়ে ছিল।

উদ্ধার হওয়া ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ গাজায় ইসরাইলি হামলার ভয়াবহতা এবং দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়ের আরেকটি চিত্র সামনে এনেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x