ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

সৌদি আরবের গোয়েন্দা বিমান ভূপাতিতের দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

ইয়েমেনের আল-জাওফ অঞ্চলের আকাশসীমায় সৌদি আরবের একটি সশস্ত্র গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ‘শত্রুতামূলক তৎপরতা’ চালানোর সময় বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আল-জাওফের আকাশসীমায় অভিযান পরিচালনার সময় সৌদি আরবের ওই সশস্ত্র গোয়েন্দা বিমানটি ভূপাতিত করা হয়েছে।

ইয়াহিয়া সারির দাবি, সংঘাতের উত্তেজনা শুরুর পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা পঞ্চম বিমান। তবে সৌদি আরবের বিমানটি কী ধরনের অভিযানে অংশ নিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

এদিকে বিমান ভূপাতিতের এ দাবি সম্পর্কে সৌদি আরবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিষয় : মধ্যপ্রাচ্য ইয়েমেন হুথি বিদ্রোহী সৌদি আরব

দৈনিক নবকাল

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সৌদি আরবের গোয়েন্দা বিমান ভূপাতিতের দাবি হুথিদের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের আল-জাওফ অঞ্চলের আকাশসীমায় সৌদি আরবের একটি সশস্ত্র গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ‘শত্রুতামূলক তৎপরতা’ চালানোর সময় বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আল-জাওফের আকাশসীমায় অভিযান পরিচালনার সময় সৌদি আরবের ওই সশস্ত্র গোয়েন্দা বিমানটি ভূপাতিত করা হয়েছে।

ইয়াহিয়া সারির দাবি, সংঘাতের উত্তেজনা শুরুর পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা পঞ্চম বিমান। তবে সৌদি আরবের বিমানটি কী ধরনের অভিযানে অংশ নিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

এদিকে বিমান ভূপাতিতের এ দাবি সম্পর্কে সৌদি আরবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x