ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

ইয়েমেনে সৌদি সামরিক কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

ইয়েমেনের এডেন অঞ্চলে সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুম লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইয়াহইয়া সারি বলেন, এডেনের আল-বুরাইকা এলাকায় অবস্থিত সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কেন্দ্রটি লাহিজ, আল-দালি, তাইজসহ ইয়েমেনের বিভিন্ন গভর্নরেটের যুদ্ধক্ষেত্রে সৌদি সামরিক বাহিনীর সহায়তা কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে ছিল।

এদিকে হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার। দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এই মিলিশিয়া গোষ্ঠীর দীর্ঘদিনের অভ্যাসের প্রতিফলন এ হামলা।

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার

অন্যদিকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তবে সৌদি আরবের ইয়ানবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছিল, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো কয়েকটি ড্রোনও ভূপাতিত করার দাবি করে তারা।

তবে হুথিদের দাবি করা হামলাগুলোর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

বিষয় : সৌদি_আরব ইয়েমেন ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র ড্রোন_হামলা

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি সামরিক কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x